স্বাক্ষর জালিয়াতি করে কর্মচারী নিয়োগ, এমপিওভুক্ত প্রতিষ্ঠান প্রধানকে শোকজ

০৮ অক্টোবর ২০২৬, ০৪:১৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © এ আই দ্বারা তৈরিকৃত ছবি

বেসরকারি এমপিওভুক্ত এক শিক্ষাপ্রতিষ্ঠানে মহাপরিচালকের স্বাক্ষর জালিয়াতি করে কর্মচারী নিয়োগ দেওয়ার অভিযোগ উঠায় অধ্যক্ষকে শোকজ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর)  মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো. শামিউল ইসলাম প্রামানিকের সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়। 

অভিযুক্ত হলেন ভোলার চরফ্যাশনের চর মোতাহার আলিম মাদ্রাসার অধ্যক্ষ ফখরুল ইসলাম।

নোটিশে বলা হয়, ভোলার লালমোহনের মুসলিমিয়া আলিম মাদ্রাসায় এনটিআরসিএ বহির্ভূত পদসমূহের নিয়োগ কার্যক্রমে সুনির্দিষ্ট আর্থিক অনিয়ম, মহাপরিচালকের প্রতিনিধির জাল মনোনয়ন আদেশ তৈরি এবং নথিপত্র সৃজন ও স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে এমপিও সুবিধা গ্রহণের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। 

এ প্রেক্ষিতে সূত্রোক্ত ২নং স্মারকের নির্দেশনা মোতাবেক উপ-পরিচালকের (প্রশাসন) দপ্তরে অনুষ্ঠিত শুনানিতে মুসলিমিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. মোস্তাফা কামাল জাফরী স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক জবানবন্দি প্রদান করেন। শুনানিতে তিনি সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছেন যে, চর মোতাহার আলিম মাদ্রাসার অধ্যক্ষ ফখরুল ইসলামের প্রত্যক্ষ নির্দেশনা, প্ররোচনা ও সার্বিক সহযোগিতায় উক্ত বিতর্কিত নিয়োগ কার্যক্রমসমূহ সম্পাদিত হয়েছে।

নোটিশে আরও বলা হয়, ফখরুল ইসলাম মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের প্রতিনিধির স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে জালিয়াতিপূর্ণ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেছেন। এ ছাড়াও, বিশাল অংকের অর্থের লেনদেনের মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেছেন মর্মে অভিযোগ পাওয়া গেছে। 

সেজন্য ফখরুল ইসলামকে আগামী ১১ অক্টোবর সকাল ১১টায় উপ-পরিচালক মো. শামিউল ইসলাম প্রামানিকের অফিস কক্ষে উপস্থিত হয়ে শুনানীতে অংশগ্রহণ এবং অভিযোগের বিষয়ে লিখিত বক্তব্য প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অন্যথায়, আপনার বিরুদ্ধে বিধিমোতাবেক কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় যবিপ্রবির ১১ গবেষক
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয়করণ নিয়ে কী বলেছিলেন খালেদা জিয়া, তুলে ধরলেন অধ্যক্ষ স…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে ফার্স্ট অফিসার, আবেদন ৩০ …
  • ০৮ অক্টোবর ২০২৬
বেসিক শতভাগ, এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা বাড়ানোর আশ্বাস দিলেন…
  • ০৮ অক্টোবর ২০২৬
৭ বার নদীভাঙনে ভিটেমাটি হারানো ক্লীন্টন সাহা, মেধাতালিকায় দ…
  • ০৮ অক্টোবর ২০২৬