বজ্রপাতে মাদ্রাসা ছাত্র রোহান ইসলামের মৃত্যু

০৮ অক্টোবর ২০২৬, ০৩:৩১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নওগাঁর আত্রাই উপজেলায় বজ্রপাতে রোহান ইসলাম (৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার রায়পুর গ্রামের পারের ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রোহান ইসলাম উপজেলার রায়পুর মধ্যপাড়া গ্রামের প্রবাসী জামিরুল ইসলামের ছেলে ও মির্জাপুর মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। 

স্থানীয় সূত্রে জানা যায়, মির্জাপুর মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে দুপুরে ভবানীপুর-রায়পুর পারের ঘাটে নৌকার জন্য অপেক্ষা করছিল। সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। হঠাৎ ঝড়ো বাতাসের সাথে বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই শিক্ষার্থী রোহান ইসলাম গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসকের কাছে নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

আরও দেখুন: ব্র্যাক ব্যাংকে অ্যাসোসিয়েট ম্যানেজার নিয়োগ

আত্রাই থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে শিশুটির মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জাতীয়করণ নিয়ে কী বলেছিলেন খালেদা জিয়া, তুলে ধরলেন অধ্যক্ষ স…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে ফার্স্ট অফিসার, আবেদন ৩০ …
  • ০৮ অক্টোবর ২০২৬
বেসিক শতভাগ, এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা বাড়ানোর আশ্বাস দিলেন…
  • ০৮ অক্টোবর ২০২৬
৭ বার নদীভাঙনে ভিটেমাটি হারানো ক্লীন্টন সাহা, মেধাতালিকায় দ…
  • ০৮ অক্টোবর ২০২৬
টানা তৃতীয়বার বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় নোবিপ্রবির …
  • ০৮ অক্টোবর ২০২৬
বড় শাস্তির শঙ্কায় রোনালদো
  • ০৮ অক্টোবর ২০২৬