মার্কেন্টাইল ব্যাংকে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ

০৮ অক্টোবর ২০২৬, ০২:৩৭ PM
মার্কেন্টাইল ব্যাংক পিএলসি

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। ব্যাংকটির সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন ও ডেটা সেন্টার ম্যানেজমেন্ট টিমে ‘সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর’ পদে অভিজ্ঞ ও দক্ষ আইটি পেশাজীবীদের নিয়োগ দেওয়া হবে। আগ্রহী

প্রার্থীদের আগামী ১৫ অক্টোবর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে।

পদের নাম: সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর  

জব গ্রেড: পিও/এফএভিপি  

কর্মস্থল: ঢাকা  

নিয়োগের ধরন: পূর্ণকালীন

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইনফরমেশন টেকনোলজি (আইটি) বা সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে।

আরএইচসিএসএ/আরএইচসিই, এমসিএসই/উইন্ডোজ সার্ভার, ভিএমওয়্যার ভিসিপি, আইবিএম, আইটিআইএল, এডব্লিউএস, অ্যাজুর বা সংশ্লিষ্ট পেশাগত সার্টিফিকেশন থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

অভিজ্ঞতা: প্রার্থীর সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৬ থেকে ১০ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে কোনো তফসিলি ব্যাংকের আইটি বিভাগ, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন বা ডেটা সেন্টার অপারেশনে কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে।

আরও দেখুন: সরকারি ১০ প্রতিষ্ঠানের বড় নিয়োগ দেখুন একসাথে

ব্যাংকিং অবকাঠামো এবং ২৪×৭ প্রোডাকশন এনভায়রনমেন্টে হাতে-কলমে কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

যেসব দায়িত্ব পালন করতে হবে: সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরকে ডেটা সেন্টার (ডিসি) ও ডিজাস্টার রিকভারি (ডিআর) পরিবেশের ফিজিক্যাল ও ভার্চুয়াল সার্ভার পরিচালনা ও পর্যবেক্ষণ করতে হবে।

এ ছাড়া এআইএক্স/ইউনিক্স, লিনাক্স ও উইন্ডোজ সার্ভারের ইনস্টলেশন, কনফিগারেশন, প্যাচিং, হার্ডেনিং, ক্লাস্টারিং ও ট্রাবলশুটিংয়ের দায়িত্ব পালন করতে হবে।

আইবিএম, ডেল ও এন্টারপ্রাইজ সার্ভার প্ল্যাটফর্ম, স্যান/নাস স্টোরেজ এবং আইবিএম স্টোরেজ প্রটেক্ট (টিএসএম) ব্যাকআপ অবকাঠামো পরিচালনা করতে হবে।

ভার্চুয়ালাইজেশন ও ক্লাউড প্ল্যাটফর্ম ব্যবস্থাপনা, সার্ভার প্রভিশনিং, মাইগ্রেশন, ক্যাপাসিটি প্ল্যানিং এবং পারফরম্যান্স অপটিমাইজেশনেও কাজ করতে হবে।

সিস্টেমের পারফরম্যান্স, সক্ষমতা, অ্যাভেইলেবিলিটি, প্যাচিং ও নিরাপত্তা-সংক্রান্ত কমপ্লায়েন্স পর্যবেক্ষণ করতে হবে। পাশাপাশি কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস), সুইফট, ডিজিটাল/মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং ও পেমেন্ট সিস্টেমসহ গুরুত্বপূর্ণ ব্যাংকিং সেবা পরিচালনার অবকাঠামোতে সহায়তা করতে হবে।

নিরাপত্তা হার্ডেনিং বাস্তবায়ন এবং ভিএপিটি, অডিট ও নিরাপত্তা-সংক্রান্ত পর্যবেক্ষণগুলোর সমাধান করতে হবে। সার্ভার, অপারেটিং সিস্টেম, স্টোরেজ, ভার্চুয়ালাইজেশন ও কানেক্টিভিটি-সংক্রান্ত জটিল সমস্যা শনাক্ত ও সমাধান করতে হবে।

ডিসি/ডিআর অবকাঠামোর পাশাপাশি পিএসি, ইউপিএস, সিসিটিভি, ইএমএস ও অ্যাকসেস কন্ট্রোল সিস্টেম পরিচালনায় কাজ করতে হবে। বিভিন্ন অবকাঠামোগত প্রকল্প, আপগ্রেড, মাইগ্রেশন, বাস্তবায়ন ও কমিশনিংয়েও সহায়তা করতে হবে।

এ ছাড়া এসওপি, ডকুমেন্টেশন, ইনভেন্টরি, কনফিগারেশন ও অপারেশনাল রিপোর্ট সংরক্ষণ এবং ভেন্ডর, অ্যাপ্লিকেশন, নেটওয়ার্ক, সাইবার নিরাপত্তা ও ব্যবসায়িক টিমের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন ইনসিডেন্ট ও বাস্তবায়ন কার্যক্রম পরিচালনা করতে হবে।

কারিগরি দক্ষতা: প্রার্থীদের লিনাক্স/ইউনিক্স ও উইন্ডোজ সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন, আইবিএম পাওয়ার ও অন্যান্য এন্টারপ্রাইজ সার্ভার ক্লাস্টার প্ল্যাটফর্ম, এন্টারপ্রাইজ পর্যায়ের আইবিএম স্যান ও অন্যান্য নাস স্টোরেজ, ব্যাকআপ ও রিকভারি সলিউশন সম্পর্কে বাস্তব জ্ঞান থাকতে হবে।

এ ছাড়া ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি হার্ডেনিং ও প্যাচিং, গুরুত্বপূর্ণ ব্যাংকিং অ্যাপ্লিকেশনের অবকাঠামো পরিচালনা, ডেটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি অবকাঠামো, হাই অ্যাভেইলেবিলিটি (এইচএ) ও ক্লাস্টারড এনভায়রনমেন্ট সম্পর্কে দক্ষতা থাকতে হবে।

আরও দেখুন: ব্র্যাক ব্যাংকে অ্যাসোসিয়েট ম্যানেজার নিয়োগ

শেল/পাওয়ারশেল/পাইথন ব্যবহার করে স্ক্রিপ্টিং ও অটোমেশনে দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। আইবিএম এআইএক্স অ্যাডমিনিস্ট্রেশনে দক্ষতাও অতিরিক্ত সুবিধা হিসেবে বিবেচিত হবে।

বেতন ও অন্যান্য সুবিধা: যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রতিযোগিতামূলক বেতন ও অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ই-মেইলে [email protected] অথবা বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৬।

বিস্তারিত জানতে এখানে দেখুন। 

ইয়ামাল-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অরের জন্য চমকপ্রদ এক তারকাক…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিমান বাহিনীর কৃতি কর্মকর্তাদের মাঝে ওসমানী স্বর্ণপদক প্রদান
  • ০৮ অক্টোবর ২০২৬
এমপিও শিক্ষকদের বদলি: যে কারণে ক্ষোভ ঝাড়লেন বিএনপি মহাসচিব
  • ০৮ অক্টোবর ২০২৬
পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬
অস্ট্রেলিয়ার শিক্ষাজীবন শুরু করতে না করতেই চলে গেলেন ঢাবি …
  • ০৮ অক্টোবর ২০২৬
সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ৪ মাসের শিশু রেখে চলে গেলেন …
  • ০৮ অক্টোবর ২০২৬