ব্র্যাক ব্যাংকে অ্যাসোসিয়েট ম্যানেজার নিয়োগ

০৮ অক্টোবর ২০২৬, ০২:১৮ PM , আপডেট: ০৮ অক্টোবর ২০২৬, ০২:১৯ PM
ব্র্যাক ব্যাংক পিএলসি

ব্র্যাক ব্যাংক পিএলসি © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ব্যাংকটির ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স (আইসিসি) ডিভিশনে অ্যাসোসিয়েট ম্যানেজার, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) অডিট পদে জনবল নিয়োগ দেওয়া হবে। 

আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: অ্যাসোসিয়েট ম্যানেজার, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অডিট, আইসিসি  

চাকরির ধরন: ফুলটাইম  

জব গ্রেড: এস ও / পি ও

কর্মস্থল: ঢাকা

দায়িত্বসমূহ: নিয়োগপ্রাপ্তকে ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন সিকিউরিটি ও ক্লাউড সিকিউরিটি বিষয়ে শুরু থেকে শেষ পর্যন্ত অডিট পরিচালনা করতে হবে। এর মধ্যে ঝুঁকি মূল্যায়ন, পরিকল্পনা, অডিট কার্যক্রম পরিচালনা ও প্রতিবেদন তৈরি অন্তর্ভুক্ত।

আরও দেখুন: সরকারি ১০ প্রতিষ্ঠানের বড় নিয়োগ দেখুন একসাথে

প্রার্থীকে ডেটা নিরাপত্তা, আইটি প্রক্রিয়া এবং নিয়ন্ত্রক সংস্থা ও শিল্পমানের সঙ্গে সামঞ্জস্যসংক্রান্ত ঝুঁকি শনাক্ত করতে হবে। প্রতিষ্ঠানের প্রয়োজন ও উদ্দেশ্যের ভিত্তিতে অডিট পদ্ধতি ও কৌশল নির্ধারণ, আইটি সিস্টেম, অ্যাপ্লিকেশন ও প্রক্রিয়ার কার্যকারিতা, নিরাপত্তা ও কমপ্লায়েন্স মূল্যায়ন করতে হবে।

এ ছাড়া চিহ্নিত দুর্বলতা দূর করতে সুপারিশ ও অ্যাকশন প্ল্যান তৈরি, ব্যবস্থাপনা ও আইটি টিমের কাছে অডিটের ফলাফল উপস্থাপন, নতুন প্রযুক্তি, সাইবার হুমকি ও শিল্পের সর্বোত্তম চর্চা সম্পর্কে হালনাগাদ থাকা এবং ব্যাংকিং কার্যক্রম ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা সম্পর্কে জ্ঞান রাখা এ পদের দায়িত্বের মধ্যে রয়েছে।

যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, আইটি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৪ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ব্র্যাক ব্যাংকের নিয়োগসংক্রান্ত অফিসিয়াল আবেদন পেজে গিয়ে আবেদন করা যাবে।

আরও দেখুন: বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় রুয়েটের ১৫ শিক্ষক-গবেষক

আবেদনের শেষ সময়: ১৪ অক্টোবর ২০২৬।

বিস্তারিত জানতে এখানে দেখুন। 

সীমান্তে ১৫৪ বোতল মদ জব্দ করেছে বিজিবি
  • ০৮ অক্টোবর ২০২৬
সরকারি শিক্ষকরা দপ্তরে কাজ করতে পারলে ডিজি অফিস-বোর্ডগুলোয় …
  • ০৮ অক্টোবর ২০২৬
আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘জীবন মানে নিজের সাথে সংগ্রাম’— প্রথম শ্রেণি থেকে মাস্টার্স…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুর্বল ব্যক্তির কাঁধে নগ্ন স্থূল ট্রাম্প, হাতে দাঁড়িপাল্লা,…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রক্টর-রেজিস্ট্রারের দায়িত্ব সামলেও বাজিমাত: টানা ৩ বার বি…
  • ০৮ অক্টোবর ২০২৬