পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ PM , আপডেট: ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ PM
ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা

ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা © টিডিসি ফটো

নেত্রকোণার মদন পৌরসভার বৈশ্য পাড়া এলাকায় বিকাশ বৈশ্যরের পুকুর থেকে মিজানুর রহমান (২৫) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে মদন থানা পুলিশ।

বৃহস্পতিবার  (৮ অক্টোবর) দুপুরে পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত মিজানুর রহমান পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা রোকন মিয়ার ছেলে।

নিহতের বাবা রোকন মিয়া বলেন, ‘আমার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। তাকে ভালো করার অনেক চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই পারিনি। আজ জানতে পারি এখানে পানিতে পড়ে সে মারা গেছে। এ বিষয়ে আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।’

আরও দেখুন: ব্র্যাক ব্যাংকে অ্যাসোসিয়েট ম্যানেজার নিয়োগ

এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

জাতীয়করণ নিয়ে কী বলেছিলেন খালেদা জিয়া, তুলে ধরলেন অধ্যক্ষ স…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে ফার্স্ট অফিসার, আবেদন ৩০ …
  • ০৮ অক্টোবর ২০২৬
বেসিক শতভাগ, এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা বাড়ানোর আশ্বাস দিলেন…
  • ০৮ অক্টোবর ২০২৬
৭ বার নদীভাঙনে ভিটেমাটি হারানো ক্লীন্টন সাহা, মেধাতালিকায় দ…
  • ০৮ অক্টোবর ২০২৬
টানা তৃতীয়বার বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় নোবিপ্রবির …
  • ০৮ অক্টোবর ২০২৬
বড় শাস্তির শঙ্কায় রোনালদো
  • ০৮ অক্টোবর ২০২৬