রাবিতে অমর একুশে বইমেলা শুরু

২০ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৮ PM
রাবিতে বইমেলা

রাবিতে বইমেলা © সংগৃহিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অমর একুশে বইমেলা শুরু হয়েছে। রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এই বইমেলার উদ্বোধন করেন বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক জুলফিকার মাতিন।

উদ্বোধন শেষে অধ্যাপক জুলফিকার মাতিন বলেন, বিজ্ঞান থেকে সাহিত্যকে যেমন আলাদা করতে পারিনা, তেমনই সাহিত্য থেকে বিজ্ঞানকেও আলাদা করা যায় না। সাহিত্য আমাদের চেতনার সঙ্গে যুক্ত, আর বিজ্ঞান যুক্ত আমাদের জীবনযাপনের সঙ্গে। মানুষ চিন্তাশীল জীব। চিন্তার উন্মেষের ভিতর দিয়েই আমাদের সমাজ এগিয়ে চলছে। আর এই চিন্তা প্রকাশের অন্যতম মাধ্যম হলো গ্রন্থ বা বই বলে জানান এই অধ্যাপক।

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের উদ্যোগে তিনদিন ব্যাপী 'অমর একুশে গ্রন্থ কুটির-২০২২' শিরোনামে বইমেলাটি শুরু হয়েছে। মেলাতে ৫ টি স্টল দেয়া হয়েছে। যা চলবে আগামী ২২ শে ফেব্রুয়ারী পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে, আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম প্রমুখ।

৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬