ভাইভায় ধরা পড়ল হাতের লেখার অমিল, নারী প্রার্থীকে বাসা থেকে ডেকে এনে আটক

৩১ জানুয়ারি ২০২৬, ০১:৩৭ PM , আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬, ০১:৩৮ PM
সাতক্ষীরা জেলা

সাতক্ষীরা জেলা © টিডিসি ফটো

সাতক্ষীরায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫-এর ভাইভা চলাকালে লিখিত পরীক্ষার কাগজে থাকা হাতের লেখার সঙ্গে ভাইভা বোর্ডের সামনে দেওয়া হাতের লেখার অমিল ধরা পড়ায় এক নারী প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। পরে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
আটক প্রার্থীর নাম আসমা খাতুন। তার রোল নম্বর ৫৯২৪০৫৪।

জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভাইভা পরীক্ষার সময় প্রার্থীর লিখিত পরীক্ষার ওয়েমার শিটে থাকা হাতের লেখার সঙ্গে ভাইভা বোর্ডের সামনে দেওয়া হাতের লেখার মধ্যে অমিল দেখা যায়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ভাইভা বোর্ড তাৎক্ষণিকভাবে তার প্রার্থিতা বাতিল করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তীতে জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর সাতক্ষীরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে পুলিশি হেফাজতে নেয়।

আরও পড়ুন: সাতক্ষীরার তিন আসনে শক্ত অবস্থানে জামায়াত, একটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিয়মিত মামলা হয়েছে।

অন্যদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন বলেন, মেয়েটি রাত পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে ছিল। তাকে থানায় অভিযোগ দেওয়ার কথা বলা হয়েছিল। পরে থানায় অভিযোগ দায়ের করা হয়। তবে সর্বশেষ কী অবস্থা, সে বিষয়ে তিনি খোঁজ নিতে পারেননি।

তিনি আরও বলেন, ভাইভাতে ওই প্রার্থী ভালো করতে পারেননি। এজন্য সন্দেহ হচ্ছে, হয়তো তার পরীক্ষা অন্য কেউ দিয়ে দিয়েছে। তবে যেভাবে ঘটনাটি ঘটেছে, সেটি অমানবিক। মেয়েটি গরিব, তার স্বামী সম্ভবত পঙ্গু এবং তার দুই সন্তান রয়েছে। ভাইভা শেষ করে তিনি বাড়ি চলে গিয়েছিলেন। পরে তাকে বাসা থেকে আবার ডেকে এনে আটক রাখা হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক আফরোজা আখতারের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃর্মূল্যায়নের আবেদন শুরু কবে, যা …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি মাসুদ চৌধ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী অধ্যাপক নিয়োগ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
চমক রেখে এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কুলচলাকালে স্মার্টফোন পাওয়া গেলে টিসি দেওয়া হবে: ইউএনও
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের অর্থ জোগাড়ে ৫ পরিকল্পনা সরকারের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬