রাজশাহী-গাজীপুরসহ ১৩ জেলার প্রাথমিকের ভাইভার সূচি প্রকাশ

২৫ জানুয়ারি ২০২৬, ০৯:০১ PM
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক © সংগৃহীত

রাজশাহী-গাজীপুরসহ ১৩ জেলায় প্রাথমিকের ভাইভার সূচি প্রকাশ করা হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) জেলার প্রাথমিক শিক্ষা অফিস পৃথক বিজ্ঞপ্তিতে মৌখিক পরীক্ষার এই সময়সূচি প্রকাশ করে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এসব জেলায় আগামী ২৮ জানুয়ারি থেকে মৌখিক পরীক্ষা শুরু হয়ে চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের প্রয়োজনীয় সব কাগজপত্রের মূল কপি সঙ্গে রাখার নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এর আগে বুধবার (২১ জানুয়ারি) প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে সারা দেশে উত্তীর্ণ হয়েছেন ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী।

ভাইভা তারিখ ঘোষিত জেলাগুলোর মধ্যে রয়েছে- গাজীপুর, রাজশাহী, রাজবাড়ি, ফরিদপুর, মাগুরা, যশোর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, ঠাকুরগাঁও, বরিশাল, মানিকগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট জেলার প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে এবং পরীক্ষাসংক্রান্ত যেকোনো হালনাগাদ তথ্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসের বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

ভাইভা সূচিসহ বিস্তারিত দেখতে ক্লিক করুন এখানে

নুরের মিসাইলে মগবাজার-বাংলামোটর তছনছ হয়ে গেছে
  • ১৬ অক্টোবর ২০২৬
অনার্স ফাইনালের সাময়িক সনদ বিতরণ শুরু কাল, পাবে যেসব কলেজ
  • ১৬ অক্টোবর ২০২৬
বিয়ের আগের দিন বরের মৃত্যু, সদ্য পাস করা বিশ্ববিদ্যালয় শিক্…
  • ১৬ অক্টোবর ২০২৬
ঢাবিসহ ছয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া রিয়াদের গৎবাঁধা রুটিন …
  • ১৬ অক্টোবর ২০২৬
ভিসি ভবনের পাশেই গরু জবাই জবি শিক্ষার্থীদের
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিগ্রি প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন…
  • ১৬ অক্টোবর ২০২৬