৬ পদে ৪৮ কর্মী নিয়োগ দেবে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড © টিডিসি সম্পাদিত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। প্রতিষ্ঠানটি ১৬ থেকে ২০তম গ্রেডে ৬ পদে ৪৮ কর্মী নিয়োগে ৯ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১১ আগস্ট সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড;
১. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক;
পদসংখ্যা: ২৬টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা—
*আলিম বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*জিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;
*মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২৮ শব্দ থাকতে হবে;
*MS word, MS excel, power point, MS access বিষয়ে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে;
আরও পড়ুন: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৭৭, আবেদন এসএসসি-এইচএসসি পাসেও
২. পদের নাম: বুক বাইন্ডার;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯);
আবেদনের যোগ্যতা—
*দাখিল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*জিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;
*সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে;
৩. পদের নাম: বার্তাবাহক;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯);
আবেদনের যোগ্যতা—
*অষ্টম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*মটর সাইকেল চালানোয় দক্ষতা থাকতে হবে;
আরও পড়ুন: অর্থ মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫৭৫, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও
৪. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ১৭টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
৫. পদের নাম: মালি;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
আরও পড়ুন: ইন্টার্ন রিফাইনারিতে ১৩ থেকে ২০তম গ্রেডে চাকরি, পদ ৫৩, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত
৬. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩২ বছর হতে হবে (১১ আগস্ট ২০২৬ তারিখে);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
আরও পড়ুন: বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ সময়: আগামী ৩ সেপ্টেম্বর ২০২৬, ১১টা ৫৯ মিনিট;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট