রাত থেকে ঢাবি এলাকার মেস ও হোটেলে তল্লাশি

১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৩:১২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তল্লাশি চালাবে পুলিশ। আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাত থেকে বিশ্ববিদ্যালয় এলাকার আবাসিক হোটেল ও মেসে এই তল্লাশি চালানো হবে। 

সকালে শহীদ মিনারের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেন, দুষ্কৃতকারীরা যেন নাশকতামূলক কোনো কাজ করতে না পারে সে জন্য এই তল্লাশি চালানো হবে।

ডিএমপি কমিশনার বলেন, একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে কোনো ঝুঁকি নেই। তারপরও আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। শহীদ মিনার এলাকায় ছয় স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হবে। ইউনিফর্ম পরিহিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ, বোম ডিজপোজাল ইউনিট, ডিবি, র‌্যাব ও সোয়াটের টিম থাকবে। ছয় স্তরের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা করা হয়েছে। পুরো এলাকা সিসিটিভি ক্যামরার আওতায় থাকবে।

আরও পড়ুন- মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ৬ স্তরের নিরাপত্তা

এদিকে মাতৃভাষা দিবসের আয়োজক প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় জানিয়েছে করোনার কারণে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে কিছু নিয়ম মানতে হবে দর্শনার্থীদের। স্বাস্থ্যবিধি মানা বাধ্যতামূলক করা হয়েছে। মাস্ক ছাড়া কাউকে শ্রদ্ধা জানাতে দেয়া হবে না। প্রতিটি প্রতিষ্ঠান বা সংগঠন থেকে সর্বোচ্চ পাঁচজন এবং ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ দুইজন একসঙ্গে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে পারবেন। এক্ষেত্রে সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরিধান করতে হবে।

আয়োজকরা জানান, এদিন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে টিএসসি ও বকশিবাজার, দোয়েল চত্ত্বর থেকে চারখারপুল এবং ফুলার রোড বন্ধ থাকবে। শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে পলাশী মোড় থেকে সলিমুল্লাহ মুসলিম হলের সামনে দিয়ে এসে জগন্নাথ হলের পেছন দিয়ে যেতে হবে। শ্রদ্ধা নিবেদন শেষে চানখারপুল ও দোয়েল চত্ত্বর হয়ে বের হবেন শহীদ মিনারে আগতরা।

সেনাসদস্য সেজে সড়কে ভুয়া তল্লাশি, আটক দুই প্রতারক
  • ২৫ আগস্ট ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন ১০ হাজার ছাড়াল
  • ২৫ আগস্ট ২০২৬
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় পেছাল
  • ২৫ আগস্ট ২০২৬
ফের নিরাপত্তাহীনতার অভিযোগ আনলেন বাংলাদেশের সেই কোচ
  • ২৫ আগস্ট ২০২৬
অনিয়মের অভিযোগে বদলি রেলের পরিদর্শক আমান
  • ২৫ আগস্ট ২০২৬
আহত ছাত্রীর চিকিৎসায় ব্যতিক্রমী উদ্যোগ নিল নজরুল বিশ্ববিদ্য…
  • ২৫ আগস্ট ২০২৬