শিক্ষার্থীরা যা পড়েছে তার ওপরেই ঢাবির ভর্তি পরীক্ষা: উপাচার্য

১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫২ PM
ঢাবি উপাচার্য ও লোগো

ঢাবি উপাচার্য ও লোগো © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, শিক্ষার্থীরা যা পড়েছে তার ওপরেই আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যদিও সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে কিনা এমন প্রশ্নের কোনো জবাব তিনি দেননি।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।

অধ্যাপক আখতারুজ্জামান বলেন, আজকে আমাদের একটি সভা ছিল। সভায় আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। সেখানে শিক্ষার্থীদের সিলেবাসের বিষয়টি নিয়েও কথা হয়েছে। শিক্ষার্থীরা যা পড়েছে তার আলোকেই ভর্তি পরীক্ষা নেয়া হবে।

এর আগে বুধবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ইতোমধ্যে প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত

শিক্ষার্থীরা পূর্বের ন্যায় বিদ্যমান ৫টি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের মানসিক প্রস্তুতি নিচ্ছে বিধায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এবছর ‘ঘ’ ইউনিট বহাল রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর ফলে এই শিক্ষাবর্ষে ‘ক, খ, গ, ঘ এবং চ’ এই ৫টি ইউনিটেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী সাধারণ ভর্তি কমিটির বিশেষ সভার (০৭ ফেব্রুয়ারি ২০২২) সিদ্ধান্তের আলোকে আগামী ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা পুনর্গঠিত ৪টি ইউনিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার পুনর্গঠিত ০৪টি ইউনিট হলো: (১) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট (২) বিজ্ঞান ইউনিট (৩) ব্যবসায় শিক্ষা ইউনিট এবং (৪) চারুকলা ইউনিট।

উল্লেখ্য, বিজ্ঞান ও বিজনেস স্টাডিজ ইউনিটের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিভাগ/ইউনিট পরিবর্তনের জন্য ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।

আরও পড়ুন: পরীক্ষার আগেই ফেসবুকে ভাসছে একাডেমিক পরীক্ষার প্রশ্ন

এছাড়া, মানবিক শাখার শিক্ষার্থীরা বিজ্ঞান বা বাণিজ্য বিষয়ে ভর্তির জন্য ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষার সাথেই গণিত/পরিসংখ্যান অথবা অর্থনীতি/হিসাব বিজ্ঞান অথবা পূর্বশর্তযুক্ত যে কোন বিষয়ে পরীক্ষা দিতে পারবে। সভায় সময়, শ্রম ও অর্থ সাশ্রয়ের জন্য উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়সমূহের মতো ভবিষ্যতে একটি মাত্র স্ট্যান্ডার্ডাইজড টেস্টের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির বিষয়ে ভাবার জন্য ডিনবৃন্দকে পরামর্শ দেয়া হয়।

সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক উপস্থিত ছিলেন।

জাইমা রহমান চেলসির নারী দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন
  • ২২ মার্চ ২০২৬
‘ঈদের নতুন জামা লুকিয়ে রাখতাম’
  • ২২ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
  • ২২ মার্চ ২০২৬
ব্যক্তিগত জীবন বাদ দিয়ে হলেও শিক্ষায় মনোনিবেশ করতে হবে আমাক…
  • ২২ মার্চ ২০২৬
বিরক্ত হয়ে অনেকে সাংবাদিক পরিচয় দিতে লজ্জা পান: তথ্যমন্ত্রী
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ, ব্যবস্থা নিতে পুলিশকে আলটিমেটাম
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence