মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত

১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৪:০৬ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

২০২১-২২ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ১ এপ্রিল এমবিবিএস ও ২২ এপ্রিল বিডিএস এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) ভর্তি কমিটির এক সভায় এটি চূড়ান্ত করা হয়। এই সভায় ভর্তি বিজ্ঞপ্তি, আবেদনের সময়সূচি নির্ধারণ, আবেদন ফিসহ যাবতীয় বিষয় চূড়ান্ত করা হবে।

সভা চলাকালীন বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব।

আরও পড়ুন: বুয়েটের ভর্তি পরীক্ষা জুন-জুলাইয়ে আয়োজনের পরিকল্পনা

তিনি বলেন, ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে আমাদের প্রাথমিক যে সিদ্ধান্ত ছিল সেটিই চূড়ান্ত করা হয়েছে। ভর্তি নীতিমালা তৈরির কাজও শেষ হয়েছে। আবেদনসহ আরও কিছু বিষয় নিয়ে আমাদের আজকের এই সভা অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান তিনি।

এর আগে গত ১৭ জানুয়ারি ২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজিত এক সভায় আগামী ১ এপ্রিল এমবিবিএস ও ২২ এপ্রিল বিডিএস ভর্তি পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

আরও পড়ুন: এইচএসসিতে বায়োলজি পরীক্ষা না দিয়েও মেডিকেলে আবেদনের সুযোগ

সেদিন সভা শেষে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেছিলেন, এপ্রিল মাসের প্রথম সপ্তাহে মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এ সংক্রান্ত দিক নির্দেশনা খুব দ্রুতই প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, করোনা মহামারীর মধ্যে গত বছরের ২ এপ্রিল সারাদেশে একযোগে ২০২০-২১ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেবার ৩৭টি সরকারি মেডিকেলে ৪ হাজার ৩৫০টি আসনের বিপরীতে ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন করেছিলেন। পরীক্ষায় উপস্থিত ছিলেন ১ লাখ ১৬ হাজারের বেশি শিক্ষার্থী। ভর্তি পরীক্ষার একদিন পর ৪ এপ্রিল ফল প্রকাশ করা হয়। এতে পাস করেন ৪৮ হাজার ৪৮ হাজার ৯৭৫ জন।

৩১ হাজার টাকার বিনিময়ে শিশুকে বিক্রি করেছিলেন বাবা, দুই মাস…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
নারায়ণগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিল দুর্বৃত্তরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে পুলিশের ব্রিফিংকে ‘প্রহসনমূলক’ আখ্যা, ফ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধর ও ভাঙচুরের ঘটনায় রেলের তদন্ত কমিটি …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
একই স্কুল-কলেজে পড়েছেন যমজ ভাই—রাবিতেও একই বিভাগে চান্স, থা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলা, নিহত ছেলে আ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬