ভর্তি কমিটির সভায় ‘সেকেন্ড টাইম’ নিয়ে আলোচনা হয়নি

১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৪০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় দ্বিতীয়বার ভর্তির সুযোগের বিষয়ে কোনো আলোচনাই হয়নি। বৈঠকের এজেন্ডায়ই ছিলো না বিষয়টি। এ তথ্য নিশ্চিত করেছেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির। আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল তিনটা থেকে ভর্তি কমিটির সদস্যরা বৈঠকে বসেন। বিকাল সাড়ে চারটা পর্যন্ত চলে এই বৈঠক।

বৈঠকের বিষয়ে অধ্যাপক ড. আবদুল বাছির বলেন, দ্বিতীয়বার ভর্তির সুযোগ নেই। এ বিষয়টি আগেই মীমাংসিত।

এদিকে দ্বিতীয়বার ভর্তির সুযোগের দাবিতে বৈঠক চলাকালীন বাইরে মানববন্ধন করে ভর্তিচ্ছুরা।বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীরা।

আরও পড়ুন- সেকেন্ড টাইমের দাবিতে ঢাবিতে শিক্ষার্থীদের অবস্থান

শিক্ষার্থীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে আজ একটি বিশেষ সভা রয়েছে। সভায় যেন আমাদের দাবিটি মেনে নেওয়া হয় সেজন্য আমরা এখানে জড়ো হয়েছি তারা আরও জানান, শিক্ষামন্ত্রী এখন পর্যন্ত দুইবার দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখার কথা বলেছেন। এছাড়া ইউজিসিসহ ঢাবির অনেক ডিন এবং অধ্যাপক দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখার পক্ষে হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের এই দাবির দিকে কর্ণপাত করছে না। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ পাওয়া আমাদের অধিকার।

পরীক্ষায় জালিয়াতি রোধ, নতুন শিক্ষার্থীদের বেশি সুবিধা দেয়ার লক্ষ্যে ২০১৪ সালের ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বাতিল করে। বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছুরা তখন আন্দোলন করেছিলেন। এছাড়া ঢাবি কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ২৬ জন অভিভাবক আদালতে রিটও করেছিলেন।

জাবিতে ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
  • ২১ এপ্রিল ২০২৬
প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের নিয়োগ-পদায়নের দা…
  • ২১ এপ্রিল ২০২৬
সন্ধ্যার মধ্যে ২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬
মাসে আয় হতে পারে ৩ লাখ টাকা পর্যন্ত
  • ২১ এপ্রিল ২০২৬
এক কেন্দ্রে একজনকে বহিষ্কার করেছি: শিক্ষামন্ত্রী
  • ২১ এপ্রিল ২০২৬
এস আলম-বেক্সিমকোর সঙ্গে সরকারের সমঝোতা হয়েছে কিনা, হাসনাতের…
  • ২১ এপ্রিল ২০২৬