খুলনা মহানগরীতে
নগরীর শিববাড়ী মোড়ে একটি বিক্ষোভ মিছিল শেষে এনসিপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি-মারামারি © ভিডিও থেকে নেওয়া
খুলনা মহানগরীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে নগরীর শিববাড়ী মোড়ে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে জিয়া হল চত্বরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। কর্মসূচি শেষে দলটির দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়।
এ বিষয়ে এনসিপির খুলনা মহানগর আহ্বায়ক আহমেদ হামীম রাহাত জানান, খেলার আয়োজন নিয়ে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। পরে নেতাকর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।