গাড়িচাপায় ঢাবি শিক্ষার্থীসহ দুজন নিহত

১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩১ PM
সড়ক দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনা © সংগৃহিত

গাজীপুর মহানগরীতে গাড়িচাপায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহত আজিজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন। বাকি দু'জন হলেন কুমিল্লার দেবীদ্বার থানার গুনাইঘর এলাকার বসির হোসেন মোল্লার ছেলে আব্দুল আজিজ মোল্লা (২৫) ও ময়মনসিংহের হালুয়াঘাটের মো. লাবুর ছেলে অপূর্ব নিখিল (২৯)। 

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি থানার বাইমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জিএমপির কোনাবাড়ি থানার এসআই তাপস কুমার জানান, আজিজ ও অপূর্ব মোটরসাইকেলে করে গাজীপুর চৌরাস্তা থেকে কালিয়াকৈরের দিকে যাচ্ছিলেন। পথে বাইমাইল এলাকায় পৌঁছলে একটি গাড়ি তাদেরসহ মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬