আরও ১৪৯ আসন শূন্য ঢাবির ‘খ’ ইউনিটে, সোমবার সাক্ষাৎকার

০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৭:১১ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির কলা অনুষদের অধিভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রথমবারের সাক্ষাৎকার শেষে এখনও শূন্য রয়েছে ১৪৯টি আসন। এসব শূন্য আসনে সাক্ষাৎকারের জন্য প্রার্থী আহ্বান করে দ্বিতীয়বারের মতো বিজ্ঞপ্তি দিয়েছে কলা অনুষদের ডিন কর্তৃপক্ষ।

আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) কলা অনুষদের নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. আব্দুল বাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আগামী সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে কলা অনুষদের ডিন অফিসে দ্বিতীয়বারের এই সাক্ষাৎকার গ্রহণ শুরু হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের (২০২০-২১ শিক্ষাবর্ষে) ‘খ’ ইউনিটে মোট শূন্য আসন সংখ্যা ১৪৯টি। এতে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে ৫০টি, উর্দু বিভাগে ৩২টি, সংস্কৃত বিভাগে ২৭টি, পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগে ২৮টি এবং ইসলামিক স্টাডিজ বিভাগে ১২টি আসন ফাঁকা রয়েছে।দ্বিতীয়বারের এই সাক্ষাৎকারে ‘খ’ ইউনিটের পরীক্ষায় ২২২৮ থেকে ২৬০০ মেধাক্রম পর্যন্ত আহ্বান করা হয়েছে।

সাক্ষাৎকারে যা নিয়ে আসতে হবে
সাক্ষাৎকারের সময় ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র, ওয়েবসাইটে পূরণকৃত বিষয়ের পছন্দক্রম ফরম (প্রিন্ট করে নিতে হবে)- এর কপি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্রী, উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড এবং দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত রঙিন ছবি নিয়ে আসতে হবে। তবে কোন কারণে প্রয়োজনীয় কাগজপত্র ও ছবি আনতে ব্যর্থ হলে প্রার্থীকে নির্ধারিত অংকের জরিমানা দেয়া সাপেক্ষে সাক্ষাৎকারে অংশগ্রহণের অনুমতি দেয়া হবে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে এগুলো ডিনকে দেখাতে হবে।

পুলিশে বড় রদবদল, এসআরবি নতুন ডিজি ফারুক আহমেদ
  • ০৩ নভেম্বর ২০২৬
পেছাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা! যা বললেন তিন বিশ্বব…
  • ০৩ নভেম্বর ২০২৬
এএসআই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ, দেখুন এখানে
  • ০৩ নভেম্বর ২০২৬
একদিনেই বাড়ল ৮৫০ কোটি ডলার, এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানির…
  • ০৩ নভেম্বর ২০২৬
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
  • ০৩ নভেম্বর ২০২৬
ক্যাম্পাসে আর ফিরবেন না সরকারি আয়ুর্বেদিক মেডিকেলের ছাত্র র…
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950