ঢাবি শিক্ষার্থীকে গেস্টরুমে নির্যাতনের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

০৫ ফেব্রুয়ারি ২০২২, ০১:৪৯ PM
অভিযুক্ত মিম্মুর সালিম পরাগ

অভিযুক্ত মিম্মুর সালিম পরাগ © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে ওই হলের ছাত্রলীগের এক কর্মীর বিরুদ্ধে। এছাড়া কথিত ‘গেস্টরুমে’ ম্যানার শেখানোর নামে প্রথম বর্ষের শিক্ষার্থীদের অকথ্য ভাষায় গালাগালি, গায়ে হাত তোলাসহ রাতের বেলায় হল থেকে বের করে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত একটায় গেস্টরুমে ওই শিক্ষার্থীকে মানসিকভাবে নির্যাতন করা হয়। এর আগে গত বছরের ৮ অক্টোবর জহুরুল হক হলের দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অভিযুক্ত ওই ছাত্রলীগ কর্মীর নাম মিম্মুর সালিম পরাগ। তিনি ভূগোল ও পরিবেশ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পরাগ শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল হোসেন ও ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের অনুসারী।

আরও পড়ুন: ঢাবির অসুস্থ শিক্ষার্থীকে গেস্টরুমে নির্যাতনের অভিযোগ

জানা যায়, শুক্রবার রাতে প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে গেস্টরুমে বিভিন্ন আজেবাজে কাজ করতে বলা হয়। এসময় সে পারবে না বলে জানায়। পরে তার ওপর চড়াও হয় পরাগ। এসময় পরাগ তাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং তার গায়ে হাত তুলতে যায়৷ পরে তাকে গেস্টরুম থেকে বের করে দেওয়া হয়।

দ্বিতীয় বর্ষের একাধিক শিক্ষার্থী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, পরাগ খুবই উগ্র। তার ব্যবহার এতো খারাপ যে ভাষায় প্রকাশ করা যাবে না। গেস্টরুমে সে জুনিয়রদের সাথে খুবই আক্রমণাত্নক ব্যবহার করে। অকথ্য ভাষায় গালাগালি করে ও তাদের যখন তখন হাত তুলতে সে দ্বিধা করে না।

আরও পড়ুন: জাবিতে দশম হয়েও টাকার অভাবে ভর্তি হতে পারেনি সাইফুল

এ বিষয়ে জানতে অভিযুক্ত মিম্মুর সালিম পরাগকে একাধিকবার মুঠোফোনে কল করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সাধারণ রুবেল হোসেন সম্পাদক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এই বিষয়ে আমি কিছু জানি না। আমি খোঁজ নিচ্ছি। এরপর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

জহুরুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. দেলোয়ার হোসেনকে ফোন দেয়া হলে তিনি মিটিংয়ে আছেন বলে জানান।

সিটির পরিচ্ছন্নতা কর্মীদের ১০ কোটি টাকা ঈদ উপহার: মানবিক সহ…
  • ১৮ মার্চ ২০২৬
ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ে জাবিসাসের আন্তর্জাতিক সিম্পোজিয়াম অ…
  • ১৮ মার্চ ২০২৬
গরু জবাইকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৮ মার্চ ২০২৬
এসএসসি পাসেই নিয়োগ দেবে প্রমি এগ্রো ফুডস, আবেদন শেষ ৯ এপ্রিল
  • ১৮ মার্চ ২০২৬
ট্রেন দুর্ঘটনায় বহু যাত্রী আহত, সর্বশেষ যা জানা যাচ্ছে
  • ১৮ মার্চ ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ৩…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence