ঢাবিতে ৩ দিনব্যাপী জয়নুল উৎসব শুরু হচ্ছে কাল

২৮ ডিসেম্বর ২০২১, ০৬:৫৪ PM
জয়নুল উৎসব

জয়নুল উৎসব © ফাইল ছবি

বাংলাদেশের আধুনিক শিল্পকলার পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার (২৯ ডিসেম্বর) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জয়নুল উৎসব। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সকাল ১০টায় এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

আরও পড়ুন: ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবি জোরালো হচ্ছে

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর এবং বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক আহমেদ উল্লাহ এবং শিল্পাচার্য-পুত্র খায়রুল আবেদিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন।

আরও পড়ুন: ঢাবিতে দ্বিতীয়বার পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের সমাবেশ বৃহস্পতিবার

পরে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর চারুকলা অনুষদ প্রাঙ্গণে আয়োজিত তিন দিনব্যাপী জয়নুল মেলা যৌথভাবে উদ্বোধন করবেন। এর আগে, শিল্পাচার্য জয়নুলের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন উপাচার্য।

আগামী ৩০ ডিসেম্বর দুপুর আড়াইটায় চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে জয়নুল স্মারক বক্তৃতা-২০২১ অনুষ্ঠিত হবে। অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের সভাপতিত্বে অনুষ্ঠেয় ওই সভায় ‘কামরুলের শিল্পাদর্শ: লোক ঐতিহ্যের প্রতি অনুরাগ ও আধুনিকতা’ শীর্ষক বক্তৃতা উপস্থাপন করবেন বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক। আলোচনায় অংশগ্রহণ করবেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন এবং অধ্যাপক ঢালী আল মামুন।

আওয়ামী লীগের জ্বালানো আগুন সরকার নেভাতে ব্যর্থ হলে স্বরাষ্ট…
  • ১৩ নভেম্বর ২০২৬
২২৪ জনের নাম উল্লেখ করে মামলা, অজ্ঞাত আসামি ২ হাজার; গ্রেপ্…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘চাঁদা না দিলে, যেখানে পাব গুলি করব’— ইসলামী ফ্রন্ট নেতাকে …
  • ১৩ নভেম্বর ২০২৬
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে মাহফিল করলেন আমির হামজা
  • ১৩ নভেম্বর ২০২৬
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৬০ ডলার করার দাবি
  • ১৩ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারিতে ৩১ বিষয়ে আবেদন পড়ল প্রায় ৪ লাখ
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950