ঢাবি ছাত্রী হত্যা মামলায় স্বামী ৩ দিনের রিমান্ডে

১৫ ডিসেম্বর ২০২১, ০৪:০৯ PM
স্বামী ইফতেখারের মাথে মেঘলা

স্বামী ইফতেখারের মাথে মেঘলা © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের ছাত্রী ইলমা চৌধুরী মেঘলার মরদেহ উদ্ধারের ঘটনায় বনানী থানায় করা হত্যা মামলায় তার স্বামী ইফতেখার আবেদীনকে রিমান্ডে পেয়েছে পুলিশ।

বনানী থানা পুলিশ বুধবার আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে। ঢাকার মহানগর হাকিম আশেক ইমাম তিন দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন।

গতকাল মঙ্গলবার ইলমার মরদেহ উদ্ধারের ঘটনায় তার বাবা সাইফুল ইসলাম চৌধুরী হত্যা মামলা করেন।রাজধানীর বনানী থানায় করা এ মামলায় আসামি করা হয় ইলমার স্বামী ইফতেখার আবেদীন এবং তার শ্বশুর-শাশুড়িকে।

আরও পড়ুন: প্রবাসী স্বামী ফেরার ৫ দিনের মাথায় লাশ হলেন ঢাবি ছাত্রী

ইলমা ঢাকার ধামরাই উপজেলার সাইফুল ইসলামের মেয়ে। বর্তমানে কানাডা প্রবাসী স্বামী ইফতেখারকে নিয়ে বনানীর একটি বাসায় থাকতেন।

মৃত ইলমার খালু ইকবাল হোসেন জানান, গত ছয় মাস আগে কানাডা প্রবাসী ইফতেখারের সঙ্গে তার বিয়ে হয়। পাঁচদিন আগে তার স্বামী কানাডা থেকে ঢাকার বাসায় আসেন। মঙ্গলবার ইলমা আত্মহত্যা করেছেন বলে জানান তার শ্বশুর বাড়ির লোকজন।

আরও পড়ুন: মৃত ঢাবির ছাত্রীর শরীরে আঘাতের চিহ্ন

তিনি অভিযোগ করে বলেন, আমার ভাগ্নিকে তার স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজন মেরে ফেলেছেন। আমরা এর বিচার চাই। ইলমার শরীরে আমরা অনেক আঘাতের চিহ্ন দেখতে পেয়েছি। গলায়ও আঘাতের চিহ্ন দেখেছি। ইলমা আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যা করা হয়েছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া জানান, খবর পেয়ে ইউনাইটেড হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের গলায় দাগসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে।

আরও পড়ুন: মেঘলার মৃত্যুর ঘটনায় ব্যবস্থা নিচ্ছে ঢাবি: প্রক্টর

ওসি আরো জানান, এছাড়াও মৃতের পরিবারের লোকজন অভিযোগ করেছেন, তাকে হত্যা করা হয়েছে। মৃত ইলমার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

ইফতারে বিরিয়ানি খেয়ে অসুস্থ অর্ধশত শ্রমিক
  • ১৩ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের বৃহত্তম বিমানবাহী রণতরীতে আগুন, আহত দুই সেনা
  • ১৩ মার্চ ২০২৬
ইসরায়েলের উত্তরাঞ্চলে ইরানের মিসাইল হামলায় ৩০ জনের বেশি আহত
  • ১৩ মার্চ ২০২৬
কখনো ডান, কখনো বাম নাক দিয়ে শ্বাস নেওয়ার এই অদলবদলের রহস্য …
  • ১৩ মার্চ ২০২৬
ঈদুল ফিতরে যেসব নিরাপত্তা পরামর্শ দিল পুলিশ
  • ১৩ মার্চ ২০২৬
দুই দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081