প্রবাসী স্বামী ফেরার ৫ দিনের মাথায় লাশ হলেন ঢাবি ছাত্রী

১৪ ডিসেম্বর ২০২১, ১১:৩৯ PM
স্বামীর সঙ্গে ইলমা চৌধুরী

স্বামীর সঙ্গে ইলমা চৌধুরী © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের ছাত্রী ইলমা চৌধুরী মেঘলার রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার স্বামী ইফতেখার আবেদীনকে (৩৬) আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ইলমা ঢাকার ধামরাই উপজেলার সাইফুল ইসলামের মেয়ে। বর্তমানে কানাডা প্রবাসী স্বামী ইফতেখারকে নিয়ে বনানীর একটি বাসায় থাকতেন।  

মৃত ইলমার খালু ইকবাল হোসেন জানান, গত ছয় মাস আগে কানাডা প্রবাসী ইফতেখারের সঙ্গে তার বিয়ে হয়। গত পাঁচদিন আগে তার স্বামী কানাডা থেকে ঢাকার বাসায় আসেন। মঙ্গলবার ইলমা আত্মহত্যা করেছেন বলে জানান তার শ্বশুর বাড়ির লোকজন।  

তিনি অভিযোগ করে বলেন, আমার ভাগ্নিকে তার স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজন মেরে ফেলেছেন। আমরা এর বিচার চাই। ইলমার শরীরে আমরা অনেক আঘাতের চিহ্ন দেখতে পেয়েছি। গলায়ও আঘাতের চিহ্ন দেখেছি। ইলমা আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যা করা হয়েছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া জানান, বিকেলে খবর পেয়ে ইউনাইটেড হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের গলায় দাগসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে।

ওসি আরো জানান, এছাড়াও মৃতের পরিবারের লোকজন অভিযোগ করেছেন, তাকে হত্যা করা হয়েছে। মৃত ইলমার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬