ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে গ্রিনহাউজের উদ্বোধন

১২ ডিসেম্বর ২০২১, ০৫:৫৫ PM
গ্রিনহাউজ উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা

গ্রিনহাউজ উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হলের বোটানিক্যাল গার্ডেনে একটি গ্রিনহাউজের উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দীন।

রবিবার (১২ ডিসেম্বর)  বিশ্ববিদ্যালয়টিতে এটির উদ্বোধন করা হয়। প্রসঙ্গত, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে এই গ্রিনহাউজটি স্থাপন করা হয়েছে।

এই উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথির দেওয়া বক্তব্যে পরিবেশমন্ত্রী জানিয়েছেন, জীবপ্রযুক্তি প্রয়োগ করে জলবায়ু সহিষ্ণু ও বিভিন্ন রোগ প্রতিরোধী ফসলের উন্নয়নের প্রাথমিক গবেষণা ও মাঠ পর্যায়ে অবমুক্ত করার আগ পর্যন্ত এ গ্রিনহাউজে পর্যবেক্ষণ ও পরীক্ষণ করা সম্ভব হবে।

আরও পড়ুন: পরিবেশ দিবসে ঢাবিতে ১০১টি গাছ লাগাল ছাত্রলীগ

এ ছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, প্রকল্প পরিচালক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ইমদাদুল হক, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রেজাউল হক এবং জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মিহির লাল সাহা।

ঢাবির ফজলুল হক মুসলিম হলের প্রভোস্টের পদত্যাগের দাবিতে মধ্য…
  • ১৭ আগস্ট ২০২৬
রাবি শিক্ষক সুজন সেনকে ৫ বছরের অব্যাহতি, পদাবনতি
  • ১৭ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে নজরুলের শিল্পচেতনা নিয়ে সেমিনার
  • ১৬ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে খসে পড়ল পলেস্তারা, আতংকে শিক্…
  • ১৬ আগস্ট ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে হ…
  • ১৬ আগস্ট ২০২৬
সুগন্ধা পয়েন্টে সরকারি জমি দখলের চেষ্টা, অভিযান চালিয়ে উদ্ধ…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage