পরিবেশ দিবসে ঢাবিতে ১০১টি গাছ লাগাল ছাত্রলীগ

০৫ জুন ২০২১, ০৫:৫০ PM
ঢাবি ক্যাম্পাসে গাছ লাগান ছাত্রলীগের নেতারা

ঢাবি ক্যাম্পাসে গাছ লাগান ছাত্রলীগের নেতারা © টিডিসি ফটো

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ১০১টি গাছ লাগিয়েছেন ছাত্রলীগের নেতারা। আজ শনিবার (৫ জুন) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কলাভবনের আশেপাশে এ গাছ লাগান সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

‘প্রতিবেশ পুনরুদ্ধার, হোক সবার অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে পরিববেশ দিবস।

বৃক্ষরোপণ কর্মসূচিতে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সহ-সভাপতি তিলোত্তমা সিকদারসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: আবাসিক হল খোলা ছাড়া পরীক্ষা নয়

মহামারিকালে প্রকৃতির কদর বেড়েছে অনেকাংশে। তবে আধুনিক যুগের যান্ত্রিক মানুষকে পরিবেশ নিয়ে সচেতন করে তুলতে চেষ্টা চলছে যুগ যুগ ধরে। এ লক্ষ্যে প্রতিবছর ৫ জুন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। ১৯৭৩ সালে জাতিসংঘ ৫ জুন ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে ঘোষণা দেয়। সেই থেকে পরিবেশ রক্ষার সচেতনতা এবং নতুন পদক্ষেপকে উৎসাহিত করতে জাতিসংঘ যথাযথ গুরুত্ব সহকারে পরিবেশ দিবস পালন করে আসছে।

ঢাকা কর কমিশনারের কার্যালয় ৩ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে ৪৭ প…
  • ১১ অক্টোবর ২০২৬
নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস: শিক্ষিত বেকারদের স্বপ্নভঙ্গের …
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ কোস্ট গার্ড ৩৮ পদে নিয়োগ দেবে বিভিন্ন গ্রেডে, আবেদ…
  • ১১ অক্টোবর ২০২৬
পাওয়ার ব্যাংক থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে আগুন, জরুরি অবতরণ
  • ১১ অক্টোবর ২০২৬
ডাই-হার্ড পড়তাম, রাতে ৩-৪টা পর্যন্ত, সকালে ৮টা থেকে, খাওয়া…
  • ১১ অক্টোবর ২০২৬
আটকের পর ‍দিল্লী পুলিশের উদ্দেশ্যে যা বলেছিলেন ধ্রুব রাঠির …
  • ১১ অক্টোবর ২০২৬