ঢাবিতে মুক্তি পেল ‘শান’এর ট্রেলার

১০ ডিসেম্বর ২০২১, ০৯:২৮ PM
টিএসসির ডাস চত্বরে মুক্তি পেল  নতুন চলচ্চিত্র ‘শান’-এর ট্রেলার

টিএসসির ডাস চত্বরে মুক্তি পেল নতুন চলচ্চিত্র ‘শান’-এর ট্রেলার © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির ডাস চত্বরে মুক্তি পেল সিয়াম আহমেদ ও পূজা চেরী অভিনীত নতুন চলচ্চিত্র ‘শান’-এর ট্রেলার। শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় এটি রিলিজ হয়। এসময় উপস্থিত ছিলেন- চিত্রনায়ক সিয়াম, ছবির পরিচালক এম রাহিম, উপস্থাপিকা শান্তা জাহানসহ ছবির অন্যান্য কলাকুশলীরা।

সিয়াম বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ছাত্র। নিজের ঘরে ফিরতে পেরে ভালো লাগছে। এটি আমাদের জন্য গর্বের বিষয়, কেননা যে প্রতিষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তানরা বড় হয়, সেখানে আমরা আমাদের ছবির ট্রেলারের শুভ মুক্তি দিতে পারছি।

ছবির বিষয়ে তিনি বলেন, আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। সেজন্য আমি কৃতজ্ঞ। পূজার সঙ্গে এটা আমার তৃতীয় সিনেমা। এখানে প্রথমবার অ্যাকশন চরিত্রে অভিনয় করেছি। এই সিনেমাটি নিয়ে আমি নিজেও অনেক অ্যাকসাইটেড।

সত্য ঘটনা অবলম্বনে অ্যাকশন থ্রিলার সিনেমা ‘শান’ মুক্তি পাচ্ছে আগামী ৭ জানুয়ারি। সিয়াম ও পূজা ছাড়াও এ চলচ্চিত্রে আরও অভিনয় করছেন- তাসকিন, চম্পা, অরুণা বিশ্বাস, হাসান ইমাম, মিশা সওদাগর, নাদের চৌধুরী, ডন, আরমান পারভেজ মুরাদ প্রমুখ।

সুইসাইড নোটে শিক্ষককে দায় দিয়ে ক্যাম্পাস ছাড়লেন জাবির মোহাই…
  • ১১ অক্টোবর ২০২৬
এফসিপিএস পার্ট-১ পরীক্ষা শুরু ১ ডিসেম্বর, কমল পরীক্ষা ফি
  • ১১ অক্টোবর ২০২৬
চুয়েটে উপাচার্যের রুটিন দায়িত্ব প্রত্যাখ্যান শিক্ষার্থীদে…
  • ১১ অক্টোবর ২০২৬
ছেলে সেজে বিয়ের অভিযোগ তরুণীর বিরুদ্ধে, সালিসে বেত্রাঘাত
  • ১১ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে ১৯ পদে চাকরি, আবে…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ৩ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে ৪৭ প…
  • ১১ অক্টোবর ২০২৬