জাবি শিক্ষার্থী হাসনাতকে বাঁচানো গেল না

০৯ ডিসেম্বর ২০২১, ০৮:৫৯ PM
গোলাম হাসনাত তুষার

গোলাম হাসনাত তুষার © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গোলাম হাসনাত তুষার নামের এক শিক্ষার্থী মস্তিষ্কের বিরল রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে ভারতের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত হাসনাত জাবির মাইক্রোবায়োলজি বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ২৩ বছর বয়সী এ শিক্ষার্থী গ্রামের বাড়ি পাবনা জেলার সাঁথিয়া উপজেলায়। দীর্ঘদিন ধরে মস্তিষ্কের ফাঙ্গাসজনিত বিরল রোগে ভুগছিলেন হাসনাত। তার মস্তিষ্কে দুইবার অস্ত্রোপচারও করা হয়।

হাসনাতের সহপাঠি নাহিদুল হক জানান, তিন বছর ধরে হাসনাত বিরল রোগে আক্রান্ত। এর আগে তার দুইবার ব্রেনে ও একবার স্পাইনাল কর্ডে অস্ত্রোপাচার করা হয়েছে। হাসনাতের অকাল মৃত্যতে আমরা মাইক্রোবায়োলজি বিভাগের সবাই শোকাহত।

জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম শোক প্রকাশ করে বলেন, এই শিক্ষার্থীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় একজন মেধাবী ছাত্রকে হারাল। আমি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

সুইসাইড নোটে শিক্ষককে দায় দিয়ে ক্যাম্পাস ছাড়লেন জাবির মোহাই…
  • ১১ অক্টোবর ২০২৬
এফসিপিএস পার্ট-১ পরীক্ষা শুরু ১ ডিসেম্বর, কমল পরীক্ষা ফি
  • ১১ অক্টোবর ২০২৬
চুয়েটে উপাচার্যের রুটিন দায়িত্ব প্রত্যাখ্যান শিক্ষার্থীদে…
  • ১১ অক্টোবর ২০২৬
ছেলে সেজে বিয়ের অভিযোগ তরুণীর বিরুদ্ধে, সালিসে বেত্রাঘাত
  • ১১ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে ১৯ পদে চাকরি, আবে…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ৩ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে ৪৭ প…
  • ১১ অক্টোবর ২০২৬