ফাঁকা গুলি করে ঢাবি থেকে পালালো ছিনতাইকারী

০৯ ডিসেম্বর ২০২১, ০৬:৩০ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ফাঁকা গুলি করে আতঙ্ক সৃষ্টির পর চারজন ছিনতাইকারী পালিয়ে গেছে। এক পাঠাও যাত্রীর কাছ থেকে ছিনতাইয়ের সময় লোকজনের উপস্থিতি টের পেয়ে ফাঁকা গুলি করে পালায় তারা। 

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে ঢাবির বিজ্ঞান গ্রন্থাগার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, ছিনতাইকারীরা কিছুই নিতে পারেনি। এ ঘটনায় কেউ আহতও হয়নি।

পড়ুন: সন্ধ্যা নামলেই ছিনতাই আতঙ্ক ঢাবি ক্যাম্পাসে

শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার জানান, দুই মোটরসাইকেলে চারজন ছিনতাইকারী ঢাকা বিশ্ববিদ্যালয় দোয়েল চত্বর এলাকায় আসে। তারা মোটরসাইকেলের এক যাত্রীকে গতিরোধ করে। পরে রাস্তায় লোকজনের উপস্থিতির কারণে মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা ফাঁকা গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে।

তিনি আরো জানান, যে যাত্রীর কাছ থেকে ছিনতাই করার চেষ্টা করেছিল তাকে পাওয়া যায়নি। তবে যাত্রী বহনকারী পাঠাও চালককে আমরা পেয়েছি। তার সঙ্গে কথা বলছি। আশেপাশের সিসি ক্যামেরা ফুটেজ দেখে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সুইসাইড নোটে শিক্ষককে দায় দিয়ে ক্যাম্পাস ছাড়লেন জাবির মোহাই…
  • ১১ অক্টোবর ২০২৬
এফসিপিএস পার্ট-১ পরীক্ষা শুরু ১ ডিসেম্বর, কমল পরীক্ষা ফি
  • ১১ অক্টোবর ২০২৬
চুয়েটে উপাচার্যের রুটিন দায়িত্ব প্রত্যাখ্যান শিক্ষার্থীদে…
  • ১১ অক্টোবর ২০২৬
ছেলে সেজে বিয়ের অভিযোগ তরুণীর বিরুদ্ধে, সালিসে বেত্রাঘাত
  • ১১ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে ১৯ পদে চাকরি, আবে…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ৩ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে ৪৭ প…
  • ১১ অক্টোবর ২০২৬