ঢাবিতে ডা. মুরাদের কুশপুত্তলিকায় জুতার মালা

০৬ ডিসেম্বর ২০২১, ০৭:০০ PM

© সংগৃহীত

নারী বিদ্বেষী মন্তব্যকারী ও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের কুশপুত্তলিকায় জুতার মালা পরিয়েছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। আজ সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন করা হয়।

ওই কর্মসূচিতে অংশ নেওয়া কানেতা ইয়া লাম লাম নামে এক ছাত্রী বলেন, সম্প্রতি তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে ‘অশ্লীল ও কুরুচিপূর্ণ’ মন্তব্য করেন ডা. মুরাদ হাসান। এরপর গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ ছাত্রী হিসেবে এই প্রতিবাদ জানিয়েছি।

আরও পড়ুন: ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রস্রাব করার টাইমও আমার নেই’

মনসুরা আলাম নামে আরেক ছাত্রী বলেন, ব্যারিস্টার জাইমা রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেত্রীবৃন্দের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দেওয়ায় প্রতিমন্ত্রী মুরাদের দ্রুত অপসারন ও তাকে আইনের আওতায় নেওয়ার দাবি করছি। নইলে লড়াই চলবে।

হোয়াটসঅ্যাপের চ্যাট লিকের ভয়, চালু করুন এই তিন সেটিংস
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বাস ড্রাইভারের অবহেলায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৯ যাত্রীর
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসায় বিদ্যোৎসাহী সদস্য মনোনয়ন দিল মাদ্রাসা অধিদপ্তর
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষায় ১৮তম হওয়া পারভেজ বিজেএস পরীক্ষায় হলে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
৪২ পদে জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২ 
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
টানা ৪ দিন ভারী বৃষ্টির আভাস
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬