জাবির রাজা সিফাত রানী শোভা

২৭ নভেম্বর ২০২১, ১০:৩৬ AM
রাজা সিফাত রানি শোভা

রাজা সিফাত রানি শোভা © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪২তম ব্যাচের ‘র‌্যাগ-৪২’ (শিক্ষা সমাপণী উৎসব) এর অন্যতম অনুসঙ্গ রাজা-রানী নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে রাজা পদে সিফাত আল রাব্বানী ও রানী পদে ফারহানা রহমান শোভা নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৬ নভেম্বর) ভোটগ্রহণ শেষে মধ্যরাতে প্রধান নির্বাচন কমিশনার আবু তাহের নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন কমিশনার জানান, নির্বাচনে রাজা ও রানী পদে মোট ৮৬২টি ভোট কাস্ট হয়েছে। নির্বাচনে রাজা পদে দুইজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে প্রাণিবিদ্যা বিভাগের সিফাত আল রাব্বানি সর্বোচ্চ ৪৮৮ ভোট পেয়ে রাজা নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে রানী পদে দুইজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ফারহানা রহমান শোভা সর্বোচ্চ ৫০৪ ভোট পেয়ে রানী নির্বাচিত হয়েছেন।

র‌্যাগ-৪২ এর কনভেনার ইসমাইল হোসেন বলেন, র‌্যাগের মূল অনুষ্ঠান হবে আগামী ২৩, ২৪ ও ২৫ ডিসেম্বর।

১৯ পদে ২৭৪ জনবল নিয়োগ দেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ …
  • ১২ অক্টোবর ২০২৬
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬
২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬