জাবি শিক্ষার্থীদের থেকে ‘হাফ ভাড়া’ নেবে ইতিহাস-ঠিকানা পরিবহন

২৪ নভেম্বর ২০২১, ০৬:১৭ PM
হাফ ভাড়া নেবে ইতিহাস-ঠিকানা পরিবহন

হাফ ভাড়া নেবে ইতিহাস-ঠিকানা পরিবহন © ফাইল ছবি

‘ইতিহাস’ ও ‘ঠিকানা’ পরিবহনে অর্ধেক ভাড়া দেবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (২৪ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে ওই দুই বাসের মালিকের সঙ্গে আলোচনায় এ সিদ্ধান্ত এসেছে।

হাফ ভাড়া দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সর্বনিম্ন ভাড়া পাঁচ টাকা করা হয়েছে। এ নিয়ে বাস মালিকরা চার দফা অঙ্গীকার করেছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, বাস মালিকদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তারা হাফ ভাড়া নিশ্চিত করার অঙ্গীকার করেছে। অন্য বাস মালিকদের সঙ্গেও আমরা আলোচনা করছি।

এর আগে বুধবার সকালে বাসে এক ছাত্রীকে হয়রানির প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ফটকের সামনে ইতিহাস পরিবহনের বাস আটকে দেয় শিক্ষার্থীরা। পরে বাস মালিকদের চার দফা অঙ্গীকারে বাস ছেড়ে দেওয়া হয়।

অঙ্গীকারনামায় বলা হয়, শিক্ষার্থীর সঙ্গে যে চালক ও তার সহযোগী খারাপ আচরণ করেছে তাদের খুঁজে বের করে আইনের হাতে সোপর্দ করা হবে। পরবর্তীতে কোনো শিক্ষার্থীর সঙ্গে খারাপ আচরণ না করার ব্যাপারেও নজরদারি করা হবে।

১৯ পদে ২৭৪ জনবল নিয়োগ দেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ …
  • ১২ অক্টোবর ২০২৬
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬
২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬