জাবিতে ৩ দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

২৩ নভেম্বর ২০২১, ০৮:৩৬ PM
‘সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ’

‘সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ’ © টিডিসি ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সদস্যদের নিয়ে তিন দিনব্যাপী ‘সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ’ শুরু হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) কার্যালয়ে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) সার্বিক তত্ত্বাবধানে এ ২৩ নভেম্বর সকালে ১০টা থেকে এ কর্মশালা শুরু হয়। আগামী ২৫ নভেম্বর বিকেলে সনদ বিতরণের মাধ্যমে কর্মশালা সমাপ্ত হবে।

বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও ভারপ্রাপ্ত প্রক্টর আ.স.ম ফিরোজ উল হাসান এ কর্মশালার উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে ভারপ্রাপ্ত প্রক্টর বলেন, বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরাই এক সময় বড় সাংবাদিক হবে। তাই এসব সাংবাদিকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তুলতে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) যে আয়োজন করেছে তা অবশ্য প্রশংসনীয়।

কর্মশালায় জাবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আবির আব্দুল্লাহর সঞ্চালনায় জাবিসাস সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে পিআইবির রিসোর্সপার্সন জিলাহাস উদ্দিন নিপুনসহ সাংবাদিক সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মাতৃহারা ২৭ দিনের শিশুর পাশে ইউএনও রেজওয়ানা নাহিদ
  • ১২ অক্টোবর ২০২৬
মহাসড়ক দখল করে বসানো ২০ ফলের দোকানসহ ছোট-বড় অর্ধশতাধিক ভাসম…
  • ১২ অক্টোবর ২০২৬
নিষেধাজ্ঞার মধ্যেই বড় দুঃসংবাদ পেলেন ভিনিসিয়ুস
  • ১২ অক্টোবর ২০২৬
ইউনিকো হাসপাতালে ২ পদে চাকরি, আবেদন অনলাইনে
  • ১২ অক্টোবর ২০২৬
রাজধানীর একটি বাসা থেকে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
  • ১২ অক্টোবর ২০২৬
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬