ঢাবির শতবর্ষপূর্তি উৎসবে গাইবেন ফরিদা পারভীন, শ্রীকান্ত আচার্য

২৩ নভেম্বর ২০২১, ১০:৪৯ AM
সংগীত শিল্পী ফরিদা পারভীন, শ্রীকান্ত আচার্য।

সংগীত শিল্পী ফরিদা পারভীন, শ্রীকান্ত আচার্য। © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন ও ভারতের প্রখ্যাত সংগীত শিল্পী শ্রীকান্ত আচার্য।

সোমবার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আয়োজক কমিটি সূত্রে এই তথ্য জানা গেছে। আগামী ১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের খেলার মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জানা গেছে, চার দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম দিন সন্ধ্যায় এই গুণী শিল্পীদের পাশাপাশি আরও সংগীত পরিবেশন করবেন- ফাতেমা তুজ জোহরা, সামিনা চৌধুরী ও সৈয়দ আব্দুল হাদী।

বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানের প্রথম দিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ। একক আবৃত্তি পরিবেশন করবেন আসাদুজ্জামান নূর। এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের আয়োজনে থাকছে নৃত্য পরিবেশনা।

মাতৃহারা ২৭ দিনের শিশুর পাশে ইউএনও রেজওয়ানা নাহিদ
  • ১২ অক্টোবর ২০২৬
মহাসড়ক দখল করে বসানো ২০ ফলের দোকানসহ ছোট-বড় অর্ধশতাধিক ভাসম…
  • ১২ অক্টোবর ২০২৬
নিষেধাজ্ঞার মধ্যেই বড় দুঃসংবাদ পেলেন ভিনিসিয়ুস
  • ১২ অক্টোবর ২০২৬
ইউনিকো হাসপাতালে ২ পদে চাকরি, আবেদন অনলাইনে
  • ১২ অক্টোবর ২০২৬
রাজধানীর একটি বাসা থেকে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
  • ১২ অক্টোবর ২০২৬
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬