ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধি দলের সাক্ষাৎ

০৮ নভেম্বর ২০২১, ০৬:৫০ PM
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধি দলের সাক্ষাৎ

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধি দলের সাক্ষাৎ © টিডিসি ফটো

কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) কান্ট্রি ডিরেক্টর ডো-ইয়ংআ -এর নেতৃত্বে ১৪-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

আজ সোমবার (৮ নভেম্বর) ঢাবি উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ইনোভেশন, ক্রিয়েটিভিটি এন্ড এন্ট্রাপ্রেনিউরশিপ সেন্টারের ভাইস-
চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, নির্বাহী পরিচালক মো: রাশেদুর রহমানসহ কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসব কর্মসূচির অংশ হিসেবে আগামী ০৪
ডিসেম্বর ২০২১ তারিখে বিশ্ববিদ্যালয়ে “ শীর্ষক একটি পাইলট প্রকল্প উদ্বোধনের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং উদ্ভাবনী দক্ষতা অর্জনের লক্ষ্যে কোইকার আর্থিক
সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই পাইলট প্রকল্প বাস্তবায়নে সাহায্য ও সহযোগিতা প্রদানের জন্য কোইকা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

এই পাইলট প্রকল্পের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ও কোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা, যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে এবং তরুণ প্রজন্ম ইনোভেশন ও এন্ট্রাপ্রেনিউরশিপ বিষয়ে দক্ষ ও সক্ষম হয়ে গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত  করেন।

এসএসসির খাতা চ্যালেঞ্জের শেষ সুযোগ আজ, আবেদন যেভাবে
  • ১৭ আগস্ট ২০২৬
বদলি আবেদনের সময় নিয়ে সবশেষ যা বললেন শিক্ষামন্ত্রী
  • ১৭ আগস্ট ২০২৬
অন্ধ মায়ের হাত ধরে ভিক্ষায় নামে দ্বিতীয় শ্রেণির নীরব
  • ১৭ আগস্ট ২০২৬
ফ্রি ওটিটির আড়ালে সাইবার ফাঁদ, সতর্ক না থাকলেই বিপদ
  • ১৭ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ২০ …
  • ১৭ আগস্ট ২০২৬
যৌতুক না পেয়ে স্ত্রীকে বালিশ চাপা, হত্যায় ব্যর্থ হয়ে শতাধিক…
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage