ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

২৮ অক্টোবর ২০২১, ০৯:১৬ AM
ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ছাত্রের নাম আদনান সাকিব। সে ২০১৪-১৫ সেশনের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র। আদনান বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক থাকতেন।

বুধবার (২৭ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

সহপাঠীরা জানান, আদনান মঙ্গলবার থেকে নিখোঁজ ছিল পরবর্তীতে তার বন্ধুরা শাহবাগ থানায় জিডি করে এরপর পুলিশ নাম্বার ট্রেকিং করে তার মরদেহ উদ্ধার করে।

কাজি রাকিব হোসেন নামে এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের গ্রুপে লিখেন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র, ২০১৪-১৫ সেশনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আদনান সাকিব ভাই রাজধানীর সেগুনবাগিচায় আত্মহত্যা করেছেন। আমরা শোকাহত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬