এক মাস পেছাল ঢাবির শতবর্ষের অনুষ্ঠান

১০ অক্টোবর ২০২১, ০৬:৪৩ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © সংগহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ১ নভেম্বরের পরিবর্তে ১ ডিসেম্বর (বুধবার) অনুষ্ঠানটির উদ্বোধন করা হবে।

রবিবার (১০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান আগামী ১ নভেম্বরের পরিবর্তে ১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, সংশ্লিষ্ট অতিথি ও শিক্ষার্থীদের সশরীরে অংশগ্রহণের অনুকূল পরিবেশ প্রাপ্তির লক্ষ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সভায় জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্যভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব আয়োজনের বিভিন্ন খাতওয়ারি বাজেট পর্যালোচনা ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ঢাকা কর কমিশনারের কার্যালয় ৩ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে ৪৭ প…
  • ১১ অক্টোবর ২০২৬
নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস: শিক্ষিত বেকারদের স্বপ্নভঙ্গের …
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ কোস্ট গার্ড ৩৮ পদে নিয়োগ দেবে বিভিন্ন গ্রেডে, আবেদ…
  • ১১ অক্টোবর ২০২৬
পাওয়ার ব্যাংক থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে আগুন, জরুরি অবতরণ
  • ১১ অক্টোবর ২০২৬
ডাই-হার্ড পড়তাম, রাতে ৩-৪টা পর্যন্ত, সকালে ৮টা থেকে, খাওয়া…
  • ১১ অক্টোবর ২০২৬
আটকের পর ‍দিল্লী পুলিশের উদ্দেশ্যে যা বলেছিলেন ধ্রুব রাঠির …
  • ১১ অক্টোবর ২০২৬