‘কমনওয়েলথ রিসার্চ ইমপ্যাক্ট’ অ্যাওয়ার্ড পেলেন জাবি অধ্যাপক

০৬ অক্টোবর ২০২১, ০৩:১০ PM
 নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. মো. শফিক-উর রহমান

নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. মো. শফিক-উর রহমান © ফাইল ছবি

কমনওয়েলথ রিসার্চ ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. মো. শফিক-উর রহমান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি-সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জাবি শিক্ষক সমিতি এই গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড অর্জনের জন্য অধ্যাপক মো. শফিক-উর-রহমানকে আন্তরিক অভিনন্দন জানায়।

এতে বলা হয়, গবেষণা কর্মের স্বীকৃতি স্বরূপ মর্যাদাপূর্ণ কমনওয়েলথ রিসার্চ ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড এ ভূষিত হয়েছেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. মো. শফিক-উর রহমান। পাবলিক বাইক-শেয়ারিং শিমস (পিবিএসএস): প্রসপেক্টস ইন বাংলাদেশ শীর্ষক তাৎপর্যপূর্ণ গবেষণা প্রবন্ধের জন্য তিনি এবছর এই পুরস্কার লাভ করেন।

এর আগে অধ্যাপক শফিক রহমান ২০১৭ সালে কমনওয়েলথ ফেলো এবং ২০০৯ সালে কমনওয়েলথ স্কলার হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬
সন্তানসহ জাবি শিক্ষককে অবরুদ্ধ করে হত্যার হুমকির অভিযোগ ছাত…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬
দুর্নীতির অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান
  • ১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬