জাকসু নির্বাচনী দায়িত্বপালনকালে প্রয়াত শিক্ষিকার নামে জাবির সিনেট হলের নামকরণ

১৪ জানুয়ারি ২০২৬, ১২:৩৮ PM , আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬, ১২:৩৮ PM
জান্নাতুল ফেরদৌস

জান্নাতুল ফেরদৌস © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন চলাকালীন কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করা শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের স্মরণে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলের নামকরণ করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: চবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে

অফিস আদেশে উল্লেখ করা হয়, গত ৪ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সিনেট হলের নতুন নামকরণ করা হয়েছে ‘জান্নাতুল ফেরদৌস সিনেট হল’।

উল্লেখ্য, প্রয়াত শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস (৩১) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। জাকসু নির্বাচন চলাকালে তিনি প্রীতিলতা হলের পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দায়িত্বপালনকালেই তার মৃত্যু হয়।

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬