জাবিতে সশরীরে ক্লাস শুরু ২১ অক্টোবর

০৩ অক্টোবর ২০২১, ০৭:৩৮ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

আগামী ২১ অক্টোবর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হবে। এর আগে ১১ অক্টোবর থেকে সব বর্ষের শিক্ষার্থীদের জন্য আবাসিক হল খুলে দেওয়া হবে।

শনিবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন জাবি কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার।

তিনি বলেন, শিক্ষার্থীদের সমস্যার কথা চিন্তা করে আগামী ১১ অক্টোবর থেকে হল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হল খোলার ১০ দিন পর অর্থাৎ ২১ অক্টোবর থেকে শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হবে। এর আগে তারা হলে থেকেই অনলাইনে ক্লাস-পরীক্ষা দেবেন।

অধ্যাপক রাশেদা আখতার আরও বলেন, ১১ অক্টোবর থেকে হল খুললেও ৪৯ ব্যাচের শিক্ষার্থীরা ফাইনাল পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত হলে উঠতে পারবেন না। যারা করোনাভাইরাসের অন্তত এক ডোজ টিকা নিয়েছেন তারাই কেবল হলে উঠতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের ‘সান্ধ্য আইন’ বাতিলের দাবি ৭৪ ব…
  • ১৭ আগস্ট ২০২৬
‘কিছুদিনের মধ্যেই প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা’
  • ১৭ আগস্ট ২০২৬
স্বপ্ন থেকে সাফল্যে: পাবিপ্রবি নিয়ে উপাচার্যের আগামীর পরিকল…
  • ১৭ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
  • ১৭ আগস্ট ২০২৬
ব্যাংকিং খাতে খেলাপি ঋণ: সমস্যা ও উত্তরণের উপায়
  • ১৭ আগস্ট ২০২৬
বিদেশি শিক্ষার্থী আকর্ষণ করতে ভিসা পলিসি সহজ করা হচ্ছে
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage