ঢাবি ভর্তি পরীক্ষা: স্বাস্থ্যবিধি না মানার ক্ষেত্রে অভিভাবকরাই সেরা

০১ অক্টোবর ২০২১, ০৩:০০ PM
সিট প্ল্যান দেখার সময় স্বাস্থবিধি না মানার প্রতিযোগিতা

সিট প্ল্যান দেখার সময় স্বাস্থবিধি না মানার প্রতিযোগিতা © টিডিসি ফটো

করোনার কারণে একটু দেরিতে হলেও আজ  শুক্রবার (০১ অক্টোবর ২০২১)  ক-ইউনিটের পরীক্ষা নেওয়ার মাধ্যমে শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। পরীক্ষার্থীদের ঢল ঠেকাতে অর্থাৎ করোনা প্রতিরোধে ঢাকার বাহিরেও সাতটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকার বাহিরে বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা নেওয়ায় ঢাবিতে পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের ঢল কমানো গেলেও খোদ ঢাবিতেই স্বাস্থবিধি মানায় শিথিলতা লক্ষ্য করা গেছে। এ হিসেবে নম্বর দেওয়া হলে ভর্তিচ্ছুদের তুলনায় অভিভাবকরাই বেশি নম্বর পাবেন। বিশেষ করে শিক্ষার্থীদের সিট প্ল্যান দেখার সময় স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনায় যথেষ্ঠ ঘাটতি লক্ষ্য করা গেছে। তবে ‍শিক্ষার্থীদের ঢাবি ক্যাম্পাসে এসে বিশ্রাম নেয়ার সময় সামাজিক দূরত্ব বজায় রেখে বসে থাকতে দেখা যায়। 

কলাভবনের সামনে কয়েকজন ভর্তিচ্ছু 

সকাল ৮টা থেকেই ঢাবি ক্যাম্পাসে ভর্তিচ্ছু এবং তাদের অভিভাবকদের উপস্থিতি আস্তে আস্তে  বাড়তে থাকে। ঢাবি ক্যাম্পাস ঘুরে আমরা অধিকাংশ শিক্ষার্থীকে মাস্ক পরিহিত অবস্থায় দেখতে পাই। তবে অনেক অভিভাবককে মাস্কহীন এবং কাউকে মুখ মাস্ক না দিয়ে পকেটে নিয়ে ঘুরতে দেখা গেছে।   

সামাজিক দূরত্ব নিশ্চিত করে ঢাবি ক্যাম্পাসে ভর্তিচ্ছুদের প্রবেশ

 

রাজশাহী নার্সিং কলেজ কমপ্লিট শাটডাউন ঘোষণা
  • ২১ এপ্রিল ২০২৬
ইসরায়েলের সঙ্গে চুক্তি স্থগিত করতে ইউরোপীয় ইউনিয়নকে চাপ ৩ দ…
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি ও দাখিল ভোকেশনালের বাংলা-২ বিষয়ের প্রশ্ন দেখুন এখানে
  • ২১ এপ্রিল ২০২৬
হঠাৎ এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের বিষয়ে যা বললেন শিক্…
  • ২১ এপ্রিল ২০২৬
তীব্র গরমে বাইরে গেলে সুস্থ থাকতে যা করবেন
  • ২১ এপ্রিল ২০২৬
অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে জাবি ছাত্রশক্তির…
  • ২১ এপ্রিল ২০২৬