আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

৩০ জানুয়ারি ২০২৬, ০৮:০২ AM
বিদ্যুৎ সরবরাহের লাইন

বিদ্যুৎ সরবরাহের লাইন © সংগৃহীত

আসন্ন নির্বাচন, রমজান মাস, গ্রীষ্ম ও বর্ষা মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শুক্রবার (৩০ জানুয়ারি) কক্সবাজারের বিভিন্ন এলাকায় টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিতরণ বিভাগ বিউবোর কক্সবাজার দফতর থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার ৩৩ ও ১১ কেভি ফিডার এলাকায় সিস্টেম উন্নয়ন কাজ, গাছের বর্ধিত শাখা-প্রশাখা কর্তন এবং আনুষঙ্গিক মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। 
 
এ জন্য ১১ কেভি বিসিক ফিডারের আওতাধীন পাওয়ার হাউজ থেকে মেরিন সিটি পর্যন্ত রাস্তার ডান পার্শ্বে, বিসিক এরিয়া, র‌্যাব-১৫ অফিস, গণস্বাস্থ্য অফিস, সাদর পাড়া, মুহুরিপাড়া, জানার ঘোনা, ক্যাইম্মার ঘোনা, ফুটখালী, সরকারি কলেজ, ইমাম মুসলিম রোড এলাকায় সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

ট্যাগ: বিদ্যুৎ
আফগানিস্তানের প্রতিরোধে আবুধাবি টেস্টে অস্বস্তিতে বাংলাদেশ
  • ১৩ অক্টোবর ২০২৬
২০২৭ সালের এসএসসি পরীক্ষা নিতে চেয়েছিলাম এগিয়ে এনে, কিন্তু …
  • ১৩ অক্টোবর ২০২৬
৪ পদে জনবল নিয়োগ দেবে যমুনা পেপার মিলস লিমিটেড
  • ১৩ অক্টোবর ২০২৬
এমপিকে পাশ কাটিয়ে ডিলার নিয়োগ দিলেন ইউএনও , ‘আমরা উড়ে এসে…
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ভোকেশনাল শিক্ষায় নেওয়ার চিন্…
  • ১৩ অক্টোবর ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স ১ম বর্ষের ফরম পূরণের সম…
  • ১৩ অক্টোবর ২০২৬