ঢাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. গোলাম মাওলার মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ

১৪ সেপ্টেম্বর ২০২১, ০৮:১৪ PM
অধ্যাপক ড. গোলাম মাওলা

অধ্যাপক ড. গোলাম মাওলা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইন্সটিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. গোলাম মাওলার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. গোলাম মাওলা ছিলেন একজন নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক। দেশের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান শিক্ষার প্রসার ও গবেষণায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইন্সটিটিউটের সাবেক পরিচালক এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য হিসেবে তিনি দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, অধ্যাপক ড. গোলাম মাওলা আজ মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

খাসির মাংস না পেয়ে বিয়ের আসর থেকে চলে গেলেন জাপানপ্রবাসী বর
  • ১৮ আগস্ট ২০২৬
আমার ছবি শেয়ার করে অমার্জিত পোস্ট দেওয়া একমাত্র ছাত্রদলের প…
  • ১৮ আগস্ট ২০২৬
নিয়োগ পাওয়ার দিনই শাবিপ্রবি ট্রেজারার বললেন, ‘আমার এ পদে যো…
  • ১৮ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে জাতীয় ক্যালেন্ডার এখন সময়ের দাবি
  • ১৮ আগস্ট ২০২৬
বিআইইউ সাংবাদিক সমিতির আত্নপ্রকাশ: নেতৃত্বে হাবিবুল্লাহ-মুজ…
  • ১৮ আগস্ট ২০২৬
র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভ…
  • ১৮ আগস্ট ২০২৬
nextjobzimage