শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে শহীদ মিনারে ক্লাস নিলেন জাবি শিক্ষক

২৬ আগস্ট ২০২১, ০৪:৫২ PM
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ক্লাস নেয়া শুরু করেন তিনি

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ক্লাস নেয়া শুরু করেন তিনি © ছবি : সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে শহীদ মিনারে ‘প্রতীকী ক্লাস’ নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ক্লাস নেয়া শুরু করেন তিনি। পরে বৃষ্টির বাধার কারণে কলা ও মানবিক অনুষদ ভবনের করিডোরে ক্লাস নেন অধ্যাপক রায়হান রাইন।

উত্তর আধুনিকতা ও ফ্যাসিবাদ বিষয়ে প্রায় একঘণ্টার এ ক্লাসে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল।

অধ্যাপক রায়হান রাইন বলেন, আমাদের এই প্রতিবাদী ক্লাস আজকে থেকে শুরু হয়েছে এবং এটা জারি থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবির পক্ষে থাকা অন্যান্য শিক্ষকরাও পরবর্তী দিনগুলোতে এভাবে ক্লাস নেবেন।

গতকাল বুধবার অধ্যাপক রায়হান রাইন সশরীরে ক্লাস নেয়ার ঘোষণা দিয়েছিলেন। এই ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ আগামী ২৯ আগস্ট সশরীরে ক্লাস নেয়ার ঘোষণা দিয়েছেন।

হামে আক্রান্ত হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬
দেশে ফিরেছেন মির্জা আব্বাস, শারীরিক অবস্থা নিয়ে যা বললেন সহ…
  • ১৫ অক্টোবর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬