৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার ঝড়

১৫ অক্টোবর ২০২৬, ০২:২৯ AM
কবি সুফিয়া কামাল হল শাখা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেত্রী মোসাঃ শাহরিয়ার সুলতানা (নদী)

কবি সুফিয়া কামাল হল শাখা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেত্রী মোসাঃ শাহরিয়ার সুলতানা (নদী) © টিডিসি সম্পাদিত

সদ্য জারিকৃত ৪৫তম বিসিএসের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে চূড়ান্তভাবে সুপারিশ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল শাখা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেত্রী মোসাঃ শাহরিয়ার সুলতানা (নদী)। ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে তিনি সুফিয়া কামাল হল সংসদে ছাত্রলীগের প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচন করেছিলেন বলে নিশ্চিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস।

বুধবার (১৪ অক্টোবর) রাতে জারি হওয়া গেজেটে এএসপি পদে চূড়ান্তভাবে গেজেটেড হন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঢাবি শাখার এই নেত্রী। জানা যায়, ২০১৯ সালের ডাকসু নির্বাচনে কবি সুফিয়া কামাল হল সংসদে ছাত্রলীগের প্যানেলে সহ-সভাপতি পদে ইসরাত জাহান ইভা ও সাধারণ সম্পাদক পদে শাহরিয়ার সুলতানা নদীর নাম ঘোষণা করেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন সভাপতি সনজিত চন্দ্র দাস। এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এবং ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন (যারা বর্তমানে পলাতক) উপস্থিত ছিলেন।

এদিকে পুলিশের মতো সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে পতিত সরকারের অনুসারী ছাত্রলীগ নেত্রীর গেজেটেড হবার খবর প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই আলোচনা-সমালোচনার শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী মনিরা শারমিন নিজের ভেরিফায়েড ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘কবি সুফিয়া কামাল হল সংসদে ছাত্রলীগের প্যানেল থেকে জিএস পদে নির্বাচন করা শাহরিয়ার সুলতানা নদী ৪৫ তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত! ২০১৯ সালের ডাকসু ইলেকশনে আমার কাছে হারছিলো ‘

তিনি আরও লেখেন, ‘লাইব্রেরিতে দিন রাত এক করে পড়ে থাকা ভাই বোনরা গেজেট থেকে বঞ্চিত হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পোস্টেড নেতা আমার দেশের নিরাপত্তা নিশ্চিত করবে??’

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এই নেত্রীর নিয়োগ নিয়ে তিনি সরকারের কাছে প্রশ্ন রাখেন, কিসের ভেরিফিকেশন করছে বিএনপি সরকার??? নাকি তদবিরে কাজ হইছে??? কমিশন কত পাইসেন?? ‘

উল্লেখ্য ২০১৯ সালের ডাকসু ও হল সংসদ নির্বাচনে কবি সুফিয়া কামাল হলের জিএস পদে নির্বাচন করা মোসাঃ শাহরিয়ার সুলতানা পেয়েছিলেন ৯১১ ভোট। আর ১১৩২ ভোট পেয়ে জিএস নির্বাচিত হয়েছিলেন এনসিপি নেত্রী মনিরা শারমিন।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬