দেশে ফিরেছেন মির্জা আব্বাস, শারীরিক অবস্থা নিয়ে যা বললেন সহকারী

১৫ অক্টোবর ২০২৬, ০৭:২৬ AM
মির্জা আব্বাস

মির্জা আব্বাস © সংগৃহীত

মালয়েশিয়ায় প্রায় এক মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস এমপি।

গতকাল বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টায় বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ফ্লাইটে দেশে ফিরেছেন বলে জানান তার সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল।

মিজানুর রহমান সোহেল গণমাধ্যমে বলেন, ‘স্যার চিকিৎসা শেষে দেশে ফিরলেন। সাথে উনার স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসির আব্বাসও রয়েছেন।

শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, ‘এখন অনেকটাই সুস্থ আছেন মির্জা আব্বাস।’

গত ১৬ সেপ্টেম্বর ফলোআপ চিকিৎসার জন্য মালয়েশিয়া যান মির্জা আব্বাস। তিনি মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন ছিলেন।

দীর্ঘ প্রায় পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়া চিকিৎসা শেষে গত ২ সেপ্টেম্বর দেশে ফিরে সংসদ অধিবেশনে অংশ নিয়েছিলেন মির্জা আব্বাস।

এর আগে গত ১১ মার্চ ইফতারের সময়ে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে রাতেই এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরে দ্রুত অস্ত্রোপচার করে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয় এয়ার অ্যাম্বুলেন্সে করে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দেড় মাস চিকিৎসা শেষে মির্জা আব্বাসকে মালয়েশিয়ায় প্রিন্স কোর্ট হাসপাতালে ভর্তি করা হয়।

জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
  • ১৫ অক্টোবর ২০২৬
পুরোনো কারিকুলামেই পাঠদান, চূড়ান্ত হয়নি সেন্ট্রাল ইউনিভার্স…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন শেকৃবির শিক্ষক-শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
হামে আক্রান্ত হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬
দেশে ফিরেছেন মির্জা আব্বাস, শারীরিক অবস্থা নিয়ে যা বললেন সহ…
  • ১৫ অক্টোবর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৫ অক্টোবর ২০২৬