হল ও পরিবহন ভাড়া মওকুফের আশ্বাস রাবি প্রশাসনের

২৬ আগস্ট ২০২১, ০৩:২৪ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

করোনাভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীরা যেসকল সেবা গ্রহণ করেননি সেগুলোর ফি মওকুফের  আশ্বাস দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. তারেক নূরের সাথে সাক্ষাৎকালে শিক্ষার্থীদের এ বিষয়ে আশ্বস্ত করেন তিনি।

ভাড়া মওকুফের বিষয়ে প্রশাসনের সাথে সাক্ষাৎ শেষে শিক্ষার্থীরা জানান, করোনায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের যেসব সেবা গ্রহণ করেননি, সেসব ফি মওকুফের জন্য সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি। তারা এ সকল ফি মওকুফের বিষয়ে আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং খুব শীঘ্রই এ বিষয়ে অফিসিয়াল ঘোষণা দেওয়ার কথাও জানিয়েছেন। এ সময় শিক্ষার্থীরা একটি লিখিত আবেদনও জমা দেন।

এ বিষয়ে ছাত্র উপদেষ্টা ড. তারেক নূর জানান, শিক্ষার্থীরা করোনাকালে যেসব সেবা গ্রহণ করেনি, সে সকল ভাড়া মওকুফের জন্য আমাদের জানিয়েছেন। আমরা বিষয়টি আমলে নিয়ে তাদের আশ্বস্ত করেছি। সুতরাং সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা সাপেক্ষে এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে প্রভোস্ট পরিষদের আহ্বায়ক ড আরিফুর রহমান জানান, শিক্ষার্থীরা হল ভাড়া মওকুফ সংক্রান্ত বিষয়ে আমাদের জানিয়েছেন। এ বিষয়ে আমরা সংশ্লিষ্টদের সাথে আলোচনা করছি, প্রশাসনও এ বিষয়ে আন্তরিক। সুতরাং আলোচনা সাপেক্ষে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।

হামে আক্রান্ত হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬
দেশে ফিরেছেন মির্জা আব্বাস, শারীরিক অবস্থা নিয়ে যা বললেন সহ…
  • ১৫ অক্টোবর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬