হল খোলার বিষয়ে ঢাবির ডিনস কমিটির সভায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে

২৫ আগস্ট ২০২১, ১২:১৩ PM

© টিডিসি ফটো্

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের আওতায় আনার অগ্রগতি এবং দেশের সার্বিক করোনা পরিস্থিতির আশাব্যঞ্জক উন্নয়ন হলে অগ্রাধিকার ভিত্তিতে সংশ্লিষ্ট আবাসিক শিক্ষার্থীদের জন্য আগামী অক্টোবরে আবাসিক হলসমূহ সীমিত পরিসরে খোলার পরিকল্পনা রয়েছে। তাই যে সকল শিক্ষার্থী এখনো টিকা কার্যক্রমের আওতায় আসেনি, তাদেরকে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে টিকা কার্যক্রমের আওতায় এসে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের মাধ্যমে কর্তৃপক্ষকে অবহিত করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) রাতে অনুষ্ঠিত প্রভোস্ট কমিটির সভার সুপারিশের আলোকে আজ বুধবার (২৫ আগস্ট) সকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ডিনস কমিটির এক বিশেষ সভায় এসব পরিকল্পনা গ্রহণ করা হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।

দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম পর্যায়ে ৪র্থ বর্ষ (সম্মান) ও মাস্টার্সের শিক্ষার্থীদের এবং দ্বিতীয় পর্যায়ে ১ম, ২য় ও ৩য় বর্ষ (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের জন্য নিজ নিজ আবাসিক হল খুলে দেয়ার পরিকল্পনা রয়েছে।

তবে সকল শিক্ষার্থী টিকা কার্যক্রমের আওতায় না আসলে আবাসিক হল খোলা এবং সশরীরে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা ব্যাহত হবে। তবে অনলাইনে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।

বিএনপির এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন দলীয় নেতাকর্মীরাই
  • ১৮ আগস্ট ২০২৬
বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলরক্ষককে দলে ভেড়াল ম্যানচেস্টার …
  • ১৮ আগস্ট ২০২৬
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী প্রসিকিউটর নিয়োগ
  • ১৮ আগস্ট ২০২৬
কমিশনের সুপারিশ ছিল ১৪০ শতাংশ, পে স্কেলে সর্বোচ্চ বেতন বাড়…
  • ১৮ আগস্ট ২০২৬
সবাইকে ভয় পাইয়ে দিয়েছিলেন জামাল মুসিয়ালা, মাঠে কী হয়েছিল
  • ১৮ আগস্ট ২০২৬
জাল নোটসহ স্বামীকে ধরিয়ে দিলেন স্ত্রী
  • ১৮ আগস্ট ২০২৬