আজকেই হল-ক্যাম্পাস খোলার সিদ্ধান্ত চাই, ঢাবি শিক্ষার্থীদের হুঁশিয়ারি

২৪ আগস্ট ২০২১, ০৫:৫৯ PM
সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়

সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ অনুষ্ঠিত হয় © টিডিসি ফটো

প্রভোস্ট কমিটির মিটিংয়ে দ্রুত হল-ক্যাম্পাস খোলার বিষয়ে সিদ্ধান্ত না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৪ আগস্ট) বিকালে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের কাছে আমাদের চাওয়া হল-ক্যাম্পাস খুলে দিন, আমরা ক্লাস করতে চাই। যদি তা করতে ব্যর্থ হন, তাহলে কীভাবে এই কাজ করতে হয় সেই লড়াইয়ের দিকে যাওয়ার ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না।

বক্তরা আরও বলেন, আমরা দেখেছি দীর্ঘ সময় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও প্রশাসন হল-ক্যাম্পাস খোলার বিষয়ে রোডম্যাপ ঘোষণার জন্য কোনো উদ্যোগ নেয়নি। আজকের প্রভোস্ট কমিটির মিটিংয়ে হল-ক্যাম্পাস খোলার বিষয়ে সিদ্ধান্ত না হলে আমাদের আন্দোলন আরও তীব্র হবে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাবি একটা টিকা আবিষ্কার করতে পারেনি। করোনা মোকাবিলায় কোনো উদ্যোগ নিতে আমরা দেখিনি। বিশ্ববিদ্যালয় কাজ করার মধ্যে শিক্ষার্থীদেরকে বাড়ি পাঠাচ্ছে, অনলাইনে ক্লাস নিচ্ছে। এই অনলাইন ক্লাস শিক্ষার্থীরা করতে পারছে কিনা, তা নিয়ে মাথা ব্যথা নেই। আমাদের লড়াইয়ে আপনারা বিব্রতবোধ করবেন।

এ সময় বক্তারা প্রভোস্ট কমিটির মিটিংয়ের সিদ্ধান্তের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান।

সমাবেশ মেঘ মাল্লা বোসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আদনান আজীজি চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অর্নি আনজুম, পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী মঈন আহমেদ, ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের শিক্ষার্থী নাজিব হায়দার, ইংরেজি বিভাগের শিক্ষার্থী তানহা তানজিম, সংগীত বিভাগের শিক্ষার্থী রিমিয়া রহমান, আইন বিভাগের শিক্ষার্থী রাফিদ আজাদ সৌমিকসহ আরও অনেকে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের আবেদন শুরু আজ
  • ১৮ আগস্ট ২০২৬
সড়কে গাড়ি পার্কিং নিয়ে কথা কাটাকাটি, তরুণের প্রকাশ্যে গুলিব…
  • ১৮ আগস্ট ২০২৬
অগ্রণী কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সে শিক্ষক-কর্…
  • ১৮ আগস্ট ২০২৬
নারীরাই চালাবেন, নারীরাই সামলাবেন—আজ ঢাকায় চালু হচ্ছে ‘পিংক…
  • ১৮ আগস্ট ২০২৬
রাশিয়ার রাষ্ট্রীয় যুব উৎসবে বাংলাদেশের প্রতিনিধি সোহেল
  • ১৮ আগস্ট ২০২৬
গোপনে বিয়ে করেছেন পূজা চেরী? মুখ খুললেন নায়িকা
  • ১৮ আগস্ট ২০২৬