শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিল সরকার

১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ AM
শিক্ষাসচিব মো. কামরুজ্জামান চৌধুরী ও সরকারের লোগো

শিক্ষাসচিব মো. কামরুজ্জামান চৌধুরী ও সরকারের লোগো © সংগৃহীত

শিক্ষাসহ দুইটি মন্ত্রণালয় ও একটি বিভাগের তিন সচিবকে সিনিয়র সচিব পদমর্যাদা দিয়েছে সরকার। তারা সবাই চুক্তিভিত্তিক সচিব হিসেবে কর্মরত। বুধবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে  স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম। 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী ও স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ শহীদুল হাসানকে সিনিয়র সচিব পদমর্যাদা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে শিক্ষাসচিব আবদুল খালেককে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব করা হয়। অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগের শর্তে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছিল।

আবদুল খালেক বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৮৬ সালে প্রশাসন ক্যাডারে যোগ দেওয়ার পর সহকারী কমিশনার, উপজেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক এবং যশোর ও চাঁদপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া তিনি দিনাজপুর ও গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। স্থানীয় সরকার বিভাগ, ভূমি মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়েও বিভিন্ন পদে কাজ করেছেন তিনি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি), বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) এবং বিনিয়োগ বোর্ডেও দায়িত্ব পালন করেছেন।

এআই ব্যবহার করে কনটেন্ট তৈরী ও ছড়িয়ে দেওয়ার বিষয়ে যা বললেন …
  • ১৫ অক্টোবর ২০২৬
৫ পদে ৩৩ জনবল নিয়োগ দেবে চট্টগ্রামের কর অঞ্চল-৩
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় ভাষা শেখাতে শিক্ষার্থীদের মতামত নেবে জাতীয় বিশ্ববিদ্য…
  • ১৫ অক্টোবর ২০২৬
১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা তিন কেন্দ্রে, সময়সূচি প্রক…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিল সরকার
  • ১৫ অক্টোবর ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
  • ১৫ অক্টোবর ২০২৬