শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে পায়ে হেঁটে রাবি শিক্ষকের নীরব প্রতিবাদ

২৪ আগস্ট ২০২১, ০২:০০ PM
অধ্যাপক ড. ফরিদ খান

অধ্যাপক ড. ফরিদ খান © টিডিসি ছবি

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে পায়ে হেঁটে নিরব প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ফরিদ খান।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ১০টায় অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে এই পদযাত্রাটি শুরু করেন তিনি।

নীরব এই পথযাত্রাটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জোহা চত্বরের সামনে থেকে শুরু হয়ে রাজশাহী কলেজ, নিউ ডিগ্রী কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, রুয়েট হয়ে আবার ক্যাম্পাসের জোহা চত্বরে এসে শেষ হয়।

এসময় তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে ১০ মিনিট অবস্থান করেন। পথযাত্রায় বিশ্ববিদ্যালয়ের বেশকিছু শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কারণে শিক্ষার্থীরা যে ক্ষতির সম্মুখীন হচ্ছে তা অপূরনীয় ক্ষতি অ্যাখ্যা দিয়ে পথযাত্রার বিষয়ে ফরিদ খান জানান, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ফলে যে শিক্ষার্থীরা শুধু পিছিয়ে যাচ্ছে তা নয়, আর্থিক, শারীরিক ও মানসিক ভাবেও তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকে বিষণ্নতা ও হতাশায় ভুগছে, কেউ হতাশ হয়ে নেশার জগতে চলে যাচ্ছে। এমনকি হতাশায় অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে।

তিনি আক্ষেপ করে জানান, গার্মেন্টস, পরিবহন ও দোকানপাট খোলার ব্যাপারে মালিক পক্ষের চাপ ছিল। কেননা তাদের পেটে টান পড়েছিল। কিন্তু শিক্ষার মনে হয় কোন মালিক বা অভিভাবক নেই! তাদের তথাকথিত মালিক সরকারের ক্ষুধা পায় না, তাদের অবিভাবক শিক্ষকদের পেটে টান পড়েনি। ফলে এই সেবাটি অতিআবশ্যকীয় হয়েও তা এতিমের মতো সরকারের দিকে চেয়ে থাকছে।

তিনি আরো জানান, সরকার অর্থনীতিকে যতটা গুরুত্ব দিয়েছেন, শিক্ষাকে তা দেননি। কিন্তু মনে রাখা দরকার; আজকের শিক্ষা, আগামীকালের অর্থনীতি। একটি প্রজন্ম শিক্ষা থেকে বঞ্চিত হলে ভবিষ্যতে মূল্য দিতে হয়!

এছাড়া বেসরকারি ও সরকারি শিক্ষার মধ্যে অগ্রসরতা ও নারী শিক্ষার বৈষম্যের দিকগুলো তুলে ধরার পাশাপাশি সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান ড. খান।

উল্লেখ্য, করোনায় চলমান শিক্ষাব্যবস্থার সমালোচনা করে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে সশরীরে গাছতলায় প্রতীকী ক্লাসের মাধ্যমে আন্দোলন করে যাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেশ ক'জন শিক্ষক।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬