কবে খুলবে ঢাবি—সেই সিদ্ধান্ত আজ

২৪ আগস্ট ২০২১, ১১:২০ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে বন্ধ থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে আজ সিদ্ধান্ত নেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার প্রভোস্ট কমিটির সভা আছে।  সভায় শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে বিশ্ববিদ্যালয় খোলা যায় কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।  এছাড়া হলগুলোর অবস্থা পর্যালোচনা করে কীভাবে দ্রুত খোলা যায়, সে বিষয়েও আলোচনা করা হবে।  

বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে আশাবাদী উপাচার্য আরো বলেন, আমাদের শক্তি, সাহস এবং সক্ষমতা ক্রমান্বয়ে বাড়ছে।  এ অবস্থায় স্বাভাবিক কার্যক্রমে কীভাবে শিক্ষার্থীদের অংশগ্রহণ জোরদার করা যায়, এ বিষয়ে ভাবতে হবে।

দেশে গত বছরের ৮ মার্চ করোনা সংক্রমণ ধরা পড়ার পর প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। সরকার পক্ষ থেকে ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ থাকার ঘোষণা দেওয়া আছে।

হামে আক্রান্ত হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬
দেশে ফিরেছেন মির্জা আব্বাস, শারীরিক অবস্থা নিয়ে যা বললেন সহ…
  • ১৫ অক্টোবর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬