ঢাবিতে ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক’ প্রবর্তন

২২ আগস্ট ২০২১, ০৫:০৩ PM
নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে  এ সভা অনুষ্ঠিত হয়

নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সভা অনুষ্ঠিত হয় © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক’ প্রবর্তন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টির অধীনে ২০২২ সাল থেকে প্রতি বছর ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে বাংলাদেশী নাগরিকদের এই পদক দেয়া করা হবে।

রবিবার (২২ আগস্ট) ২০২১ নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টি’র বোর্ড অব গভর্নসের প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টি’র পরিচালক ও বোর্ড অব গভর্নসের সদস্য-সচিব অধ্যাপক ড. ফকরুল আলম, বোর্ড অব গভর্নসের সদস্য অধ্যাপক ড. জিনাত হুদা, অধ্যাপক ড. আবদুল বাছির, অধ্যাপক ড. সাদেকা হালিম এবং এ. আর. এম. মঞ্জুরুল আহসান বুলবুল।

১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা তিন কেন্দ্রে, সময়সূচি প্রক…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিল সরকার
  • ১৫ অক্টোবর ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
  • ১৫ অক্টোবর ২০২৬
পুরোনো কারিকুলামেই পাঠদান, চূড়ান্ত হয়নি সেন্ট্রাল ইউনিভার্স…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন শেকৃবির শিক্ষক-শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
হামে আক্রান্ত হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬