আসিফ নজরুলের কক্ষে ছাত্রলীগের ঝুলানো তালা ভাঙলো ঢাবি প্রশাসন

১৯ আগস্ট ২০২১, ০৯:৩৭ PM
অধ্যাপক ড. আসিফ নজরুল

অধ্যাপক ড. আসিফ নজরুল © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. আসিফ নজরুলের কক্ষে তালা লাগানোর প্রায় ২৮ ঘণ্টা পর সেই তালা ভাঙা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় তালা ভাঙতে উপাচার্য বরাবর আবেদন করেন ড. আসিফ নজরুল। এরপর বিকেল সোয়া ৫টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তালাগুলো ভেঙে ফেলে। পাশাপাশি কক্ষের বাইরের দেয়ালে সাঁটানো পোস্টার ফেলে দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে জঙ্গিবাদকে উস্কে দেওয়ার অভিযোগ এনে তার বিভাগীয় কক্ষে গতকাল (১৮ আগস্ট) দুপুর দেড়টায় ছাত্রলীগ এবং বিকেল পৌনে ৫টায় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা এই অধ্যাপকের বিভাগীয় কক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোতাহার হোসেন ভবনের ১২৩ নম্বর রুমে তালা ঝুলিয়ে দেন।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, বিকেল ৫টায় তালাগুলো ভেঙে বিভাগের হাতে কক্ষটি বুঝিয়ে দেয়া হয়েছে। এটি বিশ্ববিদ্যালয়ের কক্ষ। গতকাল শেষ বেলায় তালাগুলো লাগানো হয়ছে। আজকে আমরা ভেঙে কক্ষটি বিভাগকে বুঝিয়ে দিয়েছি। বিশ্ববিদ্যালয়ে যেন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রেখে আমাদের সার্বিক বিষয়ে যত্নশীল ও সহনশীল হওয়া উচিত। এবিষয়ে সবাইকে সংযত হওয়ার আহ্বান জানান তিনি।

সার্বিক বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, 'পুরো বিষয়টি কী, সেটি সম্পর্কে তথ্য নিয়ে আমাকে অবহিত করতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে বলে দিয়েছি। আসিফ নজরুল উনি আমাদের চেয়ারম্যান। প্রক্টর বিষয়টি দেখছেন।'

স্যোশাল মিডিয়ায় জনপ্রিয় বিএনপির সাবেক উপমন্ত্রী মারা গেছেন
  • ১৫ অক্টোবর ২০২৬
‘দুনিয়ার সব ঝামেলা এড়িয়ে চলা মানুষ আমি, অথচ আমিই বিসিএসের গ…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকের থুতনিতে আট সেলাই, মারধরের অভিযোগে আটক সেই সপ্তম শ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ পদে চাকরি, আবেদন শুরু ১৪…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৪তম বিসিএসের আনসার ক্যাডার নূরে আলম ৪৫তম’র গেজেটে পুলিশ ক্…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু, মানতে হবে যেসব …
  • ১৫ অক্টোবর ২০২৬